চি ঠি প ত্র
কৃষি বিশ্ববিদ্যালয় চাই বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোট। জনসংখ্যার প্রায় ৮০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উন্নতি হলেই দেশ উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই। কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন কৃষির ওপর শিক্ষা ও দক্ষতা। এ দেশে ১৬ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র চারটি কৃষি বিশ্ববিদ্যালয়, জনসংখ্যার তুলনার কতটা নগণ্য, তা অনুমান করা যায়। চারটি কৃষি বিশ্ববিদ্যালয় দিয়ে ১৬ কোটি জনসংখ্যা-অধ্যুষিত দেশের কৃষির ওপর শিক্ষা-গবেষণা-দক্ষতা কীভাবে বৃদ্ধি করা সম্ভব। দেশে আরও কৃষি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ দেশের মানুষ কৃষি শিক্ষায় শিক্ষিত হলে কৃষি ক্ষেত্রে উৎপাদন ও উন্নয়ন বাড়বে। কৃষি ক্ষেত্রে উন্নয়ন হলেই দেশ ও জাাতির উন্নয়ন হবে। মানিকগঞ্জ জেলা একটি কৃষিপ্রধান এলাকা। এখানে ধান, পান, তামাক, পেঁয়াজ, আখ, কাঁচা মরিচসহ বিভিন্ন ফসলের প্রচুর চাষাবাদ হয়ে থাকে। এসব কৃষি উন্নয়নের দিক বিবেচনা করে, সার্বিক দেশের কৃষির উন্নয়ন বিবেচনা করে মানিকগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করছি। এম এ আওয়ালচালা, ঝিটকা, মানিকগঞ্জ। মূল্যায়নচার সিটি করপোরেশন নির্বাচন সমাপ্ত। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটাররা ভোট দিয়েছেন। রীতিমতো ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনের প্রাক্কালে মেয়র পদপ্রার্থীরা বরাবরের মতোই সাধারণ মানুষের সঙ্গে দেখা করেছেন, খোঁজখবর নিয়েছেন, অসহায় মানুষদের দুঃখ-কষ্টের কথা শুনেছেন এবং নানাভাবে তাদের আশ্বাস দিয়েছেন। যা খুবই ভালো লেগেছে। এখন জয়ী নগরপিতারা সেই জনগণের কথা কি খেয়াল রাখবেন ক্ষমতার চেয়ারে বসে? তারা কি আগের মতো মানুষের কাছে গিয়ে সুখ-দুঃখের খবর নেবেন। ক্ষমতা পেলে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। কেউ তা অবহেলায় নষ্ট করেন, আবার কেউ জনগণের কল্যাণে কাজ করে যোগ্যতা প্রমাণ করেন যে নির্বাচনে জয়ী হয়ে যোগ্যতা প্রমাণ করাটা যেমন আনন্দের; তার চেয়েও বেশি আনন্দের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।