চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইক্কা বিলমাছের বংশবিস্তার, পাখির আবাস তৈরি ও বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ ফিরিয়ে আনতে মৌলভীবাজারের হাইল হাওয়ের বাইক্কা বিলে ২০০৩ সালে অভয়াশ্রমটি গড়ে তোলা হয়। হাইল হাওর দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র ও পাখির আবাসস্থল। কিন্তু নির্বিচারে মাছ ধরা, পাখি ধরা এবং জলজ উদ্ভিদ আহরণের কারণে পাখি ও মাছের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।বিল ভরাট হওয়া, বৃষ্টি না হওয়া, আশপাশের খাল-বিলে ও নদী-নালা শুকিয়ে যাওয়ায় বিলের পানি কমে গেছে। আশ্রয় নষ্ট হওয়ার কারণে পাখি অন্যত্র চলে যাচ্ছে। মাছ চোর চক্রের কারণে বিলের পানি নষ্ট হয়ে যাচ্ছে। পচে যাচ্ছে জলজ উদ্ভিদ। মারা যাচ্ছে বিলের পাখি। সর্বোপরি বাইক্কা বিলে ঘটছে পরিবেশ বিপর্যয়। বিলের পরিবেশ রক্ষা ও অবাধ মাছ ধরা ঠেকানো গেলে এই অভয়াশ্রম বাঁচানো সম্ভব। বাইক্কা বিলের পরিবেশ রক্ষা করা গেলে আশপাশের পরিবেশও ভালো থাকবে। আর পরিবেশ রক্ষা করা না গেলে পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না। তাই এ ব্যাপারে বিল ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের সঠিক উদ্যোগ নেওয়া দরকার। সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।প্রতিবন্ধী তরুণের আবেদনআবুল কাসেম একটি সংগ্রামী নাম। ছেলেবেলায় পিতাকে হারান। ভাইদের সহযোগিতায় রংপুর সরকারি কলেজ থেকে বাংলায় বিএ সম্মান পাস করেছিলেন। ২০০৮ সালে তিনি এমএ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়া শুরু করে। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে জানতে পারলেন স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে। রংপুর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের ডা. লুৎফর রহমানের অধীনে অপারেশন হয়েছিল। চিকিৎসা নেওয়ার পর পূর্ণাঙ্গ সুস্থ হতে পারলেন না। পায়ের হাঁটাচলার শক্তি আর ফিরে এল না। কিন্তু পায়ে হাঁটতে না পারলেও হুইলচেয়ারের সাহায্যে তিনি সব কাজ করতে পারেন। তিনি সমাজের সুস্থ স্বাভাবিক মানুষের করুণা চান না, একটি চাকরি চান। প্রতিবন্ধীদের জন্য সুন্দর আগামীর জন্য তাঁর পুনর্বাসন প্রয়োজন। সমাজের সচেতন মানুষেরা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। মাসুমচেংমারী, গঙ্গাচড়া, রংপুর। বিআরটিসি বাস চাইগুলিস্তানের ফুলবাড়িয়া থেকে আরিচা-পাটুরিয়া রুটে নিয়মিত বিআরটিসি বাস চলাচল করে। তবে বাসগুলো এখন চলাচলের উপযুক্ত নয়। কারণ, যাত্রা শুরুর মাঝপথে বেশির ভাগ বাসই বিকল হয়ে পড়ে। বাসগুলোতে নেই পর্যাপ্ত যাত্রীসেবা। পর্যাপ্ত পাখা ও লাইটের অভাবে ভ্রমণ করাটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোতে ভাড়া বাড়লেও যাত্রীসেবার মান বাড়েনি। বেশির ভাগ বাসেরই জানালার কাচ ভাঙা। ফলে ভ্রমণের সময় অনেক যাত্রীই আহত হচ্ছে। এ ছাড়া বাসে আলোর অভাবে নারী যাত্রীদের রাতের বেলা ভ্রমণ করাটা খুবই অসুবিধাজনক। বাসের সামনে ও পেছনে লাইট ও দিকনির্দেশক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ জন্য কর্তৃপক্ষের কাছে গুলিস্তান থেকে আরিচা-পাটুরিয়া রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালুর অনুরোধ জানাচ্ছি। শৌভিক সাহা মালিবাগ, পাবনা কলোনি, ঢাকা।