চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার উপজেলায় আমার মেধাতালিকায় স্থান ছিল ২৪তম। কিন্তু ইউনিয়ন কোটা নামক আজব কোটার কারণে আমি নিয়োগ না পেলেও মেধাতালিকার অনেক পেছনে থাকা ব্যক্তিও নিয়োগ পেয়েছেন। তাহলে এই মেধাতালিকা করার কী প্রয়োজন ছিল? ৪২ হাজার আবেদনকারী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং নিয়োগ লাভ করেন ১২ হাজার জন। ইতিমধ্যে গত জানুয়ারিতে জাতীয়করণের ঘোষণা করলেও আমরা যারা ৩০ হাজার জন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছি, তাদের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। অথচ নিয়োগ পরীক্ষার প্রতিটি স্তরে (লিখিত ও মৌখিক) আমরা মেধার স্বাক্ষর রেখেই উত্তীর্ণ হয়েছিলাম এবং এর নিয়োগ-প্রক্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার মতোই গ্রহণ করা হয়েছিল। আজ আমার মতো অনেকের বয়স প্রায় শেষের দিকে এবং অনেকের বয়স শেষ হয়ে গেছে। অথচ আমরা উত্তীর্ণ হয়েও মানবেতর জীবন যাপন করছি, পরিবারের কাঁধে বোঝা হয়ে পড়ে আছি। প্রথম আলোতেই জানা গেল, এ মাসেই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের গেজেট নোটিফিকেশন ঘোষণা করা হবে। আমাদের দাবি, এই ৩০ হাজার ভবিষ্যৎ শিক্ষকের ব্যাপারে যেন সুনির্দিষ্ট ঘোষণা এই গেজেটে স্থান পায়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, গেজেট প্রকাশের আগেই আমাদের নিয়োগ দিয়ে মানবেতর জীবন থেকে মুক্তি দিন।মো. আবদুল হাফিজসুন্দরগঞ্জ, গাইবান্ধা। আমে পোকাবাংলাদেশের রসাল ফলের মধ্যে আম একটি। কিন্তু আমে এত বেশি পোকা হচ্ছে যে খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। আমের মতো সুস্বাদু, পরীক্ষিত ফল আর নেই বললেই চলে। সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে আমে পোকা দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখনই প্রয়োজন। তবে পশ্চিম জোনে অর্থাৎ রাজশাহী এলাকায় আমে পোকা হয় না। কিন্তু বাংলাদেশের পূর্ব জোনে, বিশেষ করে ঢাকা বিভাগে আমে পোকা বেশি হয়। এই পোকার হাত থেকে আমকে রক্ষা করা খুবই প্রয়োজন। বিজ্ঞানের আশীর্বাদে শিশু মৃত্যুর হার অনেক কমেছে। মানুষের আয়ুশক্তি বেড়েছে। খাদ্যশস্যের শুধু উৎপাদনই বাড়েনি, খাদ্যে পরিকল্পনারও অগ্রগতি হয়েছে। সুতরাং সরকারের সহযোগিতায়, দেশের বিজ্ঞানীরা এদিকে একটু নজর দিলেই আমে পোকা রহিত হতে পারে। প্রতিবছরই বৃক্ষ রোপণ চলছে। এ ব্যাপারে ফলবান বৃক্ষ, বিশেষ করে আমগাছ ফলনে বেশি তৎপর হওয়া বাঞ্ছনীয়। এদিকে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি। আবদুল বাছের শিকদার কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা। খণ্ডকালীন চাকরিঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে, তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অনেক কষ্টকর। বিষয়টি ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনির্দেশনা ও পরামর্শদান দপ্তর কিছুসংখ্যক শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা সম্মানীতে ছয় মাসের জন্য খণ্ডকালীন চাকরিতে নিয়োগ দেয়। তাদের হল, অফিস, প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অথবা ছাত্রনির্দেশনা ও পরামর্শদান দপ্তরে কাজ করতে হয়। শিক্ষার্থীদের যে পরিমাণ কাজ করতে হয়, সে তুলনায় সম্মানী অতি সামান্য। এমতাবস্থায় সম্মানীর পরিমাণ মাসিক এক হাজার টাকা করা হলে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবে। মো. আল আমিন সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।কেন এই টানাহেঁচড়াগ্রামীণ ব্যাংককে বিকেন্দ্রীকরণের নামে এর কাঠামো ভেঙে টুকরা টুকরা করার সুপারিশ করেছে সরকারের গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন। আগামী ২ জুলাই এ নিয়ে ঢাকার বিয়াম মিলনায়তনে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যাপারটি অনেকের মতো আমাকেও দারুণ হতাশ করেছে। গ্রামীণ ব্যাংক যেহেতু একটি স্বনির্ভর প্রতিষ্ঠান; যার ৯৫ শতাংশ মালিকানা ৮৪ লাখ গ্রাহকের, সেখানে এমন একটি পদক্ষেপ কতটা অগ্রহণযোগ্য কিংবা অযৌক্তিক হবে, তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু এমন সিদ্ধান্তে ব্যাংকটির স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব সংকটে পড়তে পারে। প্রভাব পড়তে পারে এর চালিকাশক্তির অগ্রগতির ওপর। গ্রামীণ ব্যাংক এখন সারা বিশ্বে দরিদ্র মানুষের রোলমডেল হিসেবে পরিচিত। অনেক দেশই তাদের নিজস্ব মডেল হিসেবে (যা দারিদ্র্য নিরসন করবে) বেছে নিয়েছে গ্রামীণ ব্যাংককে। দরিদ্র মানুষকে স্বনির্ভর করে তুলতে, গ্রামের দারিদ্র্যপীড়িত অসহায় নারীদের মাথা উঁচু করে বাঁচতে এবং সর্বোপরি গ্রামকেন্দ্রিক সমাজব্যবস্থার উন্নতিকল্পে গ্রামীণ ব্যাংক কাজ করে যাচ্ছে। যেখানে সবাই শহরকে নিয়ে ব্যস্ত, সেখানে গ্রামীণ ব্যাংক গ্রামের হতদরিদ্র মানুষগুলোর কল্যাণে কাজ করছে এবং বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা শতগুণে বাড়িয়ে দিয়েছে নোবেলপ্রাপ্তির মাধ্যমে। একে আমরা নিঃসংকোচে সাধুবাদ জানাই। একই সঙ্গে সাধুবাদ জানাই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে।গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে প্রতিটি ব্যাপারে সরকারের মাথা ঘামানোটা সৃষ্টি করছে নানা প্রশ্নের। গ্রামীণ ব্যাংককে নিয়ে ‘ভাঙাগড়া’ চিন্তা বাদ দিয়ে গ্রামীণ ব্যাংকের কাঠামোকে আরও কীভাবে দৃঢ় করা যায় এবং দরিদ্র মানুষগুলোকে আরও কীভাবে এর সঙ্গে সম্পৃক্ত করা যায়, নানা কল্যাণমূলক পদক্ষেপের মাধ্যমে সেটাই ভাবা উচিত, যা আমাদের অর্থনীতিকে চাঙা করবে। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।