চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রতিসদ্য সমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নীতিনির্ধারক, উপদেষ্টা, মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী এবং নেতাদের প্রতি অনুরোধ—আপনারা দ্রুততার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন করুন। আপনারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষের সরকার। সাধারণ মানুষ এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল তাদের উন্নয়নের জন্য। ইতিমধ্যে আপনারা বিগত দিনের সরকারগুলোর চেয়ে অনেক ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি করেছেন। বিশেষত খাদ্য উৎপাদন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ উৎপাদন, মূল্যস্ফীতি, শিক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সন্ত্রাস দমন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, দুটি প্রধান কারণে এই সরকারের সব সফলতাই ম্লান করে দিচ্ছে এবং দিয়েছে ইতিমধ্যে। এক নম্বর কারণ, সমন্বয়হীনতা, তুলনামূলক দক্ষ-প্রবীণ নেতৃত্বের অভাব, যথাসময়ে মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তরের দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণে শ্লথগতি ইত্যাদি কারণে সরকারের সিংহভাগ সফলতা দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরার ব্যর্থতা। দুই নম্বর কারণ হচ্ছে কতিপয় ঘটনা যেমন শেয়ারবাজার বিপর্যয়, পদ্মা সেতু দুর্নীতি, হল-মার্ক, ডেসটিনি, ইউনিপেটুইউ দুর্নীতি, সাগর-রুনি, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, লিমনের বিরুদ্ধে মামলা, গার্মেন্টস কারখানায় আগুন ইত্যাদি বিষয়ে তাৎক্ষণিক শক্তিশালী পদক্ষেপ গ্রহণের পরিবর্তে দায়িত্বশীল নেতৃত্বের অযৌক্তিক কথাবার্তা বলা এবং দীর্ঘ সময়ে বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়া। আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের প্রতি অনুরোধ, বিলম্ব না করে এই সরকারের সব সফলতা ও উন্নয়ন দেশের সর্বত্র দ্রুততার সঙ্গে প্রচার করা হোক। দ্বিতীয়ত, বর্তমান সরকারের সময়ে সংঘটিত অথবা উদ্ঘাটিত বড় বড় দুর্নীতির তদন্ত ও বিচার নিষ্পত্তি দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং তৃতীয়ত, বিরোধী দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে সব দলের ১০ জন সংসদ সদস্য নিয়ে এবং স্পিকারকে প্রধান করে একটি অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকারের বিধান করে যথাসময়ে নির্বাচনের ঘোষণা করা হোক।মো. হাবিবুল ইসলামসিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।শিক্ষাব্যবস্থার নিয়মনীতিআমি ২০১৩ সালে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষায় আমার প্রস্তুতি ভালো ছিল। তাই ভালো ফলের আশা করেছিলাম। কিন্তু আশানুরূপ ফল হয়নি। জিপিএ-৪.৯৪ পাই। পরীক্ষা দেওয়ার পরে শতভাগ আশাবাদী ছিলাম যে জিপিএ-৫ পাব। ফলাফল পাওয়ার পর দেখি সামাজিক বিজ্ঞানে খারাপ করেছি (এ-)। এখানে এ+ পাওয়ার কথা। আমি মনে করেছিলাম, এটা অবশ্যই পরীক্ষকের ভুল। এ ব্যাপারে আমার স্কুলের প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে তোমার খারাপ হওয়ার কথা নয়। তাই এ বিষয়ে আবেদন করতে পারো। আর আবেদন করলে কী হবে? এখানে নতুন কোনো নম্বর দেওয়া হয়নি, শুধু আগের দেওয়া নম্বরগুলো যোগ করা হয়। কিন্তু আমি আমার আত্মবিশ্বাস নিয়ে আবেদন করি। অনেক পরীক্ষক আছেন, যাঁরা ভুল শুদ্ধ করেন না। মনে করুন, আমার খাতায় দুই পৃষ্ঠায় ভুলে নম্বর দেওয়া হয়নি বা খাতার লেখা অনুযায়ী সঠিক নম্বর দেওয়া হয়নি। তবে আমি সেগুলো কোথায় পাব বা কে দেবে? তাহলে এটি কি স্বয়ংসম্পূর্ণ শিক্ষাব্যবস্থা? আর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মনীতি যদি এই হয়, তবে তা হবে ছাত্রদের প্রতি অন্যায় করা। এ বিষয়ে শিক্ষামন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।সৃজন পাল, শিক্ষার্থী, সুনামগঞ্জ।