চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশাপরিবেশবান্ধব ও মধ্যবিত্তের একমাত্র সুলভ বাহন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল। কখনো বলা হচ্ছে, সিএনজিচালিত অটোরিকশা যানজট বাড়াচ্ছে; আবার কখনো বলা হচ্ছে, এর মাধ্যমে অপরাধ সংঘটিত হচ্ছে। আসলে কি তাই? বিষয়টি একটু খতিয়ে দেখা দরকার।সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব ঢাকার রাস্তায় যোগ হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত সমাজের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তিনটি পরিবার এবং পরোক্ষভাবে আরও কয়েকটি পরিবার। পরিবেশের কথা বলে টু স্ট্রোকবিশিষ্ট বেবিট্যাক্সির পরিবর্তে পরিবেশবান্ধব ফোর স্ট্রোকবিশিষ্ট সিএনজিচালিত অটোরিকশা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অল্প দিন পরই বলা হলো, ঢাকা নগরে ১৩ হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা থাকবে না। শুধু তা-ই নয়, ফোর স্ট্রোকবিশিষ্ট সিএনজিচালিত অটোরিকশা আমদানির ওপর ২৫ শতাংশ সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) আরোপ করা হয়। সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয় কেবল সেসব পণ্যের ক্ষেত্রে, যেগুলোর আমদানি নিরুৎসাহিত করার জন্য সরকারি সিদ্ধান্ত রয়েছে। পরিবেশবান্ধব বলে ঘোষিত ও ব্যাপক প্রচলিত ফোর স্ট্রোক সিএনজিচালিত অটোরিকশার আমদানি নিরুৎসাহিত করা হবে কোন যুক্তিতে?২০০২ সালে ঢাকা শহরে প্রায় ৪০ হাজার টু স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা ছিল এবং তখন ঢাকায় মানুষ ছিল এক কোটি। বর্তমানে এই সংখ্যা বেড়েছে। এই জনগোষ্ঠীর জন্য ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা! এটা সত্যিই বিস্ময়কর। মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে এই সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত ছিল। যোগাযোগ মন্ত্রণালয় যদি সেই সময় সিএনজিচালিত অটোরিকশার আমদানি ও স্থানীয় উৎপাদনের বিরুদ্ধে অবস্থান না নিত, তাহলে বাজার-প্রক্রিয়ায় ঢাকায় এখন কমপক্ষে ৪০ হাজার সিএনজিচালিত অটোরিকশা থাকত।যানজটের কথা বলে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঢাকা শহরে ১৩ হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না। কিন্তু বর্তমানে প্রায় এক লাখ ৫০ হাজার নতুন-পুরোনো প্রাইভেট গাড়ি চলাচল করছে। যে ক্ষেত্রে আট বছর ধরে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা বেঁধে রাখা হয়েছে, সে ক্ষেত্রে প্রতি মাসে তিন-চার হাজার প্রাইভেট গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে। সেখানে পরিবেশবান্ধব সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ১৩ হাজার বেঁধে দেওয়া কেন? যদি প্রতিদিন প্রাইভেট গাড়ির রেজিস্ট্রেশন হতে পারে, সেখানে সিএনজিচালিত অটোরিকশার বাধা কোথায়?বলা হচ্ছে, ধীরগতির জন্য সিএনজিচালিত অটোরিকশা শহরে যানজট সৃষ্টি করছে, সিএনজিচালিত অটোরিকশা গতিতে প্রাইভেট গাড়ির কাছাকাছি, ঢাকা শহরের রাস্তায় ঘণ্টায় চলে গড়ে ৩০ মাইল। ফলে এ বাহনটি যানজটের কারণ হতে পারে না। আয়তনে ছোট হওয়ায় এবং সামনে একটিমাত্র চাকা থাকায় সহজে এদিক-সেদিক করে এগিয়ে চলতে পারে। যানজট নিরসনের জন্য সবার আগে নির্ধারণ করা প্রয়োজন, এ নগরে যে পরিমাণ রাস্তা আছে, তাতে সর্বোচ্চ কতগুলো যানবাহন চলতে পারে এবং কোন ধরনের কতটি চলতে পারবে। এ ব্যাপারে একটি সুষ্ঠু নীতিমালা থাকা দরকার।গোলাম রাব্বানীমোহাম্মদপুর, ঢাকা।খালিশপুর জুট মিলস২০০৭ সালের ১ আগস্ট বন্ধ হওয়া খুলনার পিপলস জুট মিলসকে খালিসপুর জুট মিলস নামকরণ করে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বন্ধ হওয়া পাটকলগুলো চালু করাসহ পাট খাতের পুনর্জাগরণ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকারের মেয়াদ দুই বছরের বেশি পেরিয়ে গেলেও সম্ভাবনাময় এই খাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। খালিশপুর জুট মিলস উদ্বোধন করতে গিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পাটকলগুলো লাভজনক হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার আধুনিকায়ন না হলে এটা কী করে সম্ভব হবে, তা আমাদের বোধগম্য নয়। প্রথম আলোয় প্রকাশিত খবরের সূত্রে জানতে পারলাম, তিনি বলেছেন, পাটকলের মেশিন যত ক্ষয় হয়, সৌন্দর্য নাকি তত বাড়ে। অবশ্য আমাদের সাধারণ বিবেচনা বলছে, পাটকলগুলো লাভজনক করতে মেশিনগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।এ ব্যাপারে মেশিনের সৌন্দর্যবৃদ্ধি কীভাবে এবং কতখানি ভূমিকা রাখতে সক্ষম, তা আমাদের বোধগম্য নয়। তাই শুধু কথামালা, আবেগ আর আশার বাণী দিয়ে নয় বরং সব মন্ত্রণালয়ে সঠিক সময়ে, সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকারের যথাযথ বাস্তবায়নই সাধারণ জনগণের একমাত্র প্রত্যাশা। শাহীদুল আয, মিরপুর, ঢাকা।