চি ঠি প ত্র
ব্যাখ্যাগত ৩০ জুন প্রথম আলোয় প্রকাশিত মিজানুর রহমান খান রচিত ‘স্পিকার, ড. মিজানের কমিশন ও লিমন’ নিবন্ধের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য নিচে দেওয়া হলো: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং চারজন সদস্যকে দ্বিতীয় মেয়াদের জন্য আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ১৮.০৬.২০১৩ তারিখের আইন-বিবিধ-১৬/০৮ (অংশ-১)-৫৩৮ থেকে ৫৪০ নম্বর স্মারকের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দান করেছেন।মানবাধিকার, শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের জন্য অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ডাকসুর একমাত্র নির্বাচিত নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমকে কমিশনের নতুন সদস্য হিসেবে আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ১৮.০৬.২০১৩ তারিখের আইন-বিবিধ-১৬/০৮ (অংশ-১)-৫৪১ নম্বর স্মারকের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ দান করেছেন। তিনি নিজ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে এ নিয়োগ পেয়েছেন বলে কমিশন মনে করে। কমিশন এ-ও মনে করে যে দ্বিতীয়বারের জন্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং চারজন সদস্যসহ নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যের নিয়োগ যথাযথ পদ্ধতিতে আইনের বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে।মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে, এরপর সব বিভ্রান্তির অবসান হবে এবং মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় সব মহল কমিশনের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। মো. তাজুল ইসলাম চৌধুরীসচিব, জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ।রাতারগুল বনসিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের একমাত্র ‘সোয়াম ফরেস্ট’ (জলবন) খ্যাত রাতারগুল। এটিকে ১৯৭৩ সালে সংরক্ষিত ঘোষণা করে বন বিভাগ। চারদিকে নদী ও হাওরবেষ্টিত এ বনের বেশির ভাগই এলাকাজুড়ে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হিজল-করচগাছ। ‘সিলেটের সুন্দরবন’ খ্যাত প্রায় ৩৩১ একর আয়তনের রাতারগুল বনে বর্ষাকালে পর্যটকদের ভিড় ব্যাপকভাবে লক্ষ করা যায়। কিন্তু দুঃখের সংবাদ হলো, পর্যটকদের প্রিয় জলাবন রাতারগুল বনে একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা গাছ কাটা চলছেই। এই চক্র সবার চোখ ফাঁকি দিয়ে হিজল-করচগাছ নিধন করে সংরক্ষিত বনের ক্ষতি করেই চলেছে। শুধু নিজেদের লাভের আশায় এই চক্র সামগ্রিকভাবে বনের ক্ষতি করে চলেছে। সংরক্ষিত বনাঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচগাছ উজাড়ে এ প্রবণতা বন্ধ না হলে অচিরেই জলাবন ঝুঁকির মুখে পড়বে। এর ফলে বনে পর্যটকদের আনাগোনা কমে যেতে পারে। তাই দেশের বনাঞ্চল এবং পর্যটন খাতের বিকাশে সংঘবদ্ধ চক্রের গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়া দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।