চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থনাদক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফুসফুসে সংক্রমণজনিত কারণে গত ৮ জুন থেকে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শুধু দক্ষিণ আফ্রিকাজুড়ে নয়, পুরো বিশ্বজুড়ে নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনা করে চলছে নীরব প্রার্থনা। কেউ চান না এমন মহান নেতার বিদায়। কেননা, ধরণি তাঁর (ম্যান্ডেলা) নিঃস্বার্থ অবদানের পাণ্ডুলিপিকে আরও দীর্ঘায়িত করতে চায়। সেই সঙ্গে নেলসন ম্যান্ডেলার হার না মানা সংগ্রামের ইতিহাসের আলোকে নতুন প্রজন্মকে পথ দেখাতে চায়। ৫০ বছর আগে ১৯৬৩ সালের ২৭ মে কয়েদি হিসেবে প্রথমবারের মতো রোবেন দ্বীপে পা রাখেন ম্যান্ডেলা। এ বছরের ২৭ মে ছিল তাঁর ৫০ বছর পূর্তি। ২৭ বছরের কারাজীবনের ১৮ বছরই কাটে এ দ্বীপে। জেলে তাঁর প্রতি অমানবিক অত্যাচার (যা ছিল শারীরিক ও মানসিকভাবে) তাঁকে তাঁর লক্ষ্য থেকে একচুল পরিমাণ সরাতে পারেনি। পরিবর্তে যেখানে অনেক তরুণ তাঁর ভাবশিষ্যে পরিণত হয়েছিলেন। বেছে নিয়েছিলেন ম্যান্ডেলার আদর্শকে। ম্যান্ডেলা কখনো প্রতিহিংসাপরায়ণ নন। তিনি সমঝোতায় ও শান্তিতে বিশ্বাসী। বিশ্বাসী অধিকার আদায়ে। তাই তো কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে এবং একটি বর্ণবৈষম্যহীন পৃথিবী গড়তে তিনি সব সময় কাজ করেছেন। তাঁর এই দীর্ঘ সংগ্রামের পথকে চিরন্তন সাধুবাদ জানাই। কামনা করি তাঁর সুস্থতা। জীবনের সুদীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া, সাম্যের বাণী প্রতিষ্ঠিত করা বর্ণবৈষম্য দূর করার মধ্য দিয়ে, এই ত্যাগী ও মহান রাষ্ট্রনায়কের রোগমুক্তি কামনা করি। সঞ্জয় কুমার ভৌমিক সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।রমজান মাসে মাংসের মূল্যপ্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে ঢাকা সিটি করপোরেশন খোলাবাজারে গরু ও খাসির মাংসের কেজিপ্রতি সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ ধরনের মূল্য ঘোষণা ঢাকা সিটি করপোরেশন কেন করে, কিসের ভিত্তিতে করে বা কার স্বার্থে করে, তা বোধগম্য নয়। কারণ, খোলাবাজারে যেকোনো ধরনের নিত্যপণ্যের মূল্য সাধারণত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল। রমজান মাসে আমাদের দেশে সাধারণভাবে কিছু কিছু নিত্যপণ্যের, যেমন মাছ-মাংস, দুধ, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলা বুট, পেঁয়াজ, মুড়ি ইত্যাদি ছাড়াও কয়েক ধরনের সবজির চাহিদা তুলনামূলক বাড়ে। সেদিকে লক্ষ রেখে সরকারি প্রতিষ্ঠান টিসিবি বেসরকারি আমদানিকারকদের পাশাপাশি কিছু কিছু ভোগ্যপণ্য সরাসরি আমদানি করে নির্ধারিত ডিলারদের মাধ্যমে। এ ছাড়া তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী নগরের ক্রেতাদের কাছে সরাসরি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বিক্রি করে থাকে। এতে করে যৎসামান্য হলেও চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষার লক্ষ্যে অবদান রাখতে টিসিবিকে চেষ্টা করতে দেখা যায়। অনুরূপভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কর্তৃক ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে হিমায়িত মাছ এবং আরও দু-একটি সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান রমজান মাসে কিছু কিছু নিত্যপণ্য সরবরাহের মাধ্যমে নগরবাসীর চাহিদা পূরণে সচেষ্ট হতে দেখা যায়। অথচ রমজান মাসে গরু-খাসির মাংসের বাড়তি চাহিদা পূরণে বাড়তি সরবরাহের ক্ষেত্রে ন্যূনতম অবদান না রাখা সত্ত্বেও ঢাকা সিটি করপোরেশন কর্তৃক এ ধরনের সর্বোচ্চ মূল্য ঘোষণার কারণ তারাই ভালো জানে। শুধু তা-ই নয়, অযাচিতভাবে ঘোষিত ওই মূল্যতালিকা অনুযায়ী নগরের কাঁচাবাজারগুলোতে, অলিগলির মাংসের দোকান, এমনকি রমজান মাসে পাড়ায় পাড়ায় রাস্তার আশপাশে খোলা জায়গায় স্থাপিত মাংস বিক্রেতারা কর্তৃক মাংস বিক্রি হচ্ছে কি না, অন্যথা হলে কাউকে শাস্তি দেওয়া হয় কি না, ভেজাল মাংস তথা দেশি গরুর নামে বিদেশি গরুর মাংস বা মহিষের মাংস, খাসির মাংসের নামে বকরি বা ভেড়ার মাংস বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে কি না, তারও কোনো তদারকি ঢাকা সিটি করপোরেশনকে পালন করতে দেখা যায় না। আর এসব না করেই প্রতি রমজান মাসে রুটিনমাফিক এ ধরনের গরু-খাসির মাংসের মূল্য ঘোষণা স্রেফ ভণ্ডামি আর অনর্থক কাজ বলেই বিবেচিত হয়।শাহীদুল আযমউত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।সংশোধনীগত শুক্রবার খোলা কলম পাতায় রূপপুর পরমাণু প্রকল্প বিষয়ক নিবন্ধ ‘জেনেশুনে কেন বিপদ ডেকে আনছে বাংলাদেশ’-এর লেখকদের মধ্যে ভুলক্রমে হোসেন জিল্লুর রহমান ছাপা হয়েছে। আসলে নামটি হবে হাসান জিল্লুর রহমান। বি. স.