চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নির্বাচনকয়েক মাস পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা; যদিও কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শেষ হলো দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন।বর্তমানে দেশে বিরোধী দল সরকারবিরোধী তৎপরতায় না থাকার জন্য রাজনৈতিক অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে না। তা ছাড়া বিরোধী দল জাতীয় সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করছে। এতে মনে হয়, দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইছে।গত সাড়ে চার বছর সরকারের অধীনে অনেকগুলো স্থানীয় ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়নি। এতে প্রমাণিত হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব।বিরোধী দলের উচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি বাদ দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী, নিরপেক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও সরকারের প্রভাবমুক্ত করার জন্য দাবি উত্থাপন করা। এ ব্যাপারে সরকার ও বিরোধী দলকে একমত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।গত কয়েকটি সংসদ নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু এই পদ্ধতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। গত সংসদ নির্বাচন নিয়ে দেশে সংকট সৃষ্টি হয়েছিল। ফলে, জনগণ দুই বছর সামরিক বাহিনী-সমর্থিত অনির্বাচিত সরকারের অধীনে ছিল। এই অবস্থা ভবিষ্যতে পুনরায় ঘটুক, তা কারও কাম্য হতে পারে না। জনগণের আশা, নির্বাচনকালীন সরকার নিয়ে যে দ্বন্দ্ব আছে, তার সমাধান হবে এবং আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হবে।তাই নির্বাচনের আগে কয়েকটি মাস যেন দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে এবং আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, আপামর জনসাধারণের এই আশা।মাহতাব আলীমিরপুর, ঢাকা।