চি ঠি প ত্র
অনুরোধবাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষায় আমরা খুব সহজেই নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। আমাদের শিক্ষাজীবনের হাতেখড়ি শুরু হয় অ, আ, ই, ঈ থেকে শুরু করে ৫০টি বর্ণ (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ) হাতে-কলমে শেখার মধ্য দিয়ে। সুতরাং বলা যায়, মাতৃভাষায় আমাদের জ্ঞানের পারদর্শিতা অনেক বেশি থাকে। অপরদিকে ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। বিদেশি ভাষা বলে এই ভাষা জানা ও শেখার প্রতি আগ্রহ থাকে কম। ইংরেজি ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করাটা অনেকের কাছেই কষ্টসাধ্য বিষয়। এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত (A, B, C, D...Z) ২৬টি ইংরেজি বর্ণ শিশুদের শেখাতেও বেশ সময় লেগে যায়।পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রে দেখা যায়, ‘বাংলা’ বিষয়ের ক্ষেত্রে ‘রচনা’ লিখতে বলা হয়; যেখানে উল্লেখ থাকে পাঁচটি থেকে একটি দিতে হবে। অন্যদিকে ‘ইংরেজি’ বিষয়ে ‘সংক্ষিপ্ত রচনা’ থাকে নির্ধারিত। যেখানে কোনো বিকল্প থাকে না। পাশাপাশি ইংরেজি ‘লেটার’ এবং ‘ডায়ালগ’ অংশের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা যায়। শিশুদের জন্য এটা কি খুব বেশি কঠিন হয়ে যায় না?পরীক্ষার সময় ‘বাংলা’ প্রশ্নে একটি রচনা অজানা থাকলেও সেটা সম্পর্কে শিশুরা নিজস্ব ভাবনা থেকে কিছু না কিছু লিখতে পারে। অন্যদিকে ‘ইংরেজিতে’ ‘সংক্ষিপ্ত রচনা’টি সম্পর্কে ধারণা না থাকলে সে সম্পর্কে লেখা শিশুদের জন্য প্রায় অসম্ভব। বরং এটা তাদের জন্য একধরনের মাথাব্যথা হয়ে দাঁড়াবে।নভেম্বরের শেষ দিকে শুরু হবে সমাপনী পরীক্ষা। তাই পঞ্চম শ্রেণীতে চলছে প্রস্তুতি। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে এখনই ভাবা প্রয়োজন, যাতে শিশুরা মানসিক চাপে না ভোগে এবং সেভাবে প্রস্তুতি নিতে পারে। বাংলা রচনার মতো ইংরেজিতে সংক্ষিপ্ত রচনার ক্ষেত্রে যদি বিকল্প রাখা হয় এবং পাশাপাশি ইংরেজি ‘লেটার’ ও ‘ডায়ালগ’-এর ক্ষেত্রেও যদি একই ব্যবস্থা রাখা হয়, তবে আমি শতভাগ নিশ্চিত, শিশুরা উপকৃত হবে এবং ইংরেজি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কমবে। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।সঞ্জয় কুমার ভৌমিকসহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।চাকরির বয়সপাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মাস্টার্স শেষ করতে সেশনজটের কারণে আট-নয় বছর লাগে। তখন একজন ছাত্রের বয়স দাঁড়ায় ২৮-২৯ বছর। আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩০ হওয়ায় এক থেকে দেড় বছরে একজন ছাত্র পিএসসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় যথাযথ প্রস্তুতি নিতে পারেন।সরকার গত ২৬ ডিসেম্বর, ২০১১ সরকারি চাকরিতে অবসরের সময়সীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করেছে। অথচ সরকার বেকার সমাজের কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স বাড়ায়নি। তাই উচ্চ শিক্ষার্থীদের হতাশা বেড়েই চলেছে। অবসরের সময় দুই বছর বাড়ানোয় এ দুই বছরে যে পদগুলো খালি হতো, তা খালি হচ্ছে না। অন্যদিকে যাঁদের বয়স ২৮ ছিল, এ দুই বছরে পদ খালি না হওয়ায় তাঁদের আর দরখাস্ত করার সুযোগ নেই। এতে শিক্ষার মান ক্ষুণ্ন হচ্ছে। এ সরকারের আমলে শিক্ষা, সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও এ ব্যাপারে সরকার কার্পণ্য করছে।১ ফেব্রুয়ারি, ২০১২ জাতীয় সংসদের সাবেক স্পিকার ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দেন। ভারতসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর।তাই দেশের বেকার সমাজের কথা পুনর্বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি।মোকাররম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।