চি ঠি প ত্র
ব্যাংকিং কাউন্টারব্যাংকের দৈনন্দিন কাজ সারতে অন্য সবার মতো বয়স্ক অথবা পঙ্গু ব্যক্তিদের ব্যাংকে যেতে হয়, বিভিন্ন বিল জমা দেওয়া, নগদ টাকা জমা দেওয়া ও ওঠানো, শেয়ার আইপিও জমা দেওয়া কিংবা অন্যান্য ব্যাংকিং কাজে গ্রাহকদের লাইনে দাঁড়াতে হয়। আবার কোনো কোনো ব্যাংকে গ্রাহকসেবার মান খুব উন্নত নয়, কোনো ব্যাংকে সিঁড়িব্যবস্থা এমন যে সুস্থ-স্বাভাবিক লোকের পক্ষেও ওঠানামা করা অসম্ভব হয়ে যায়।আবার লাইনগুলো অনেক সময় বেশ লম্বাও হয়ে থাকে, তা ছাড়া সব কর্মকর্তার কর্মদক্ষতাও সমান নয়। এতে দেখা যায়, সময়ও বেশি লাগে। সেদিন হাঁটু ও কোমরের ব্যথা নিয়ে এক রোগী আমার চেম্বারে এসে বললেন, ব্যাংকের কাউন্টারে অনেকক্ষণ একনাগাড়ে ঠায় দাঁড়িয়ে থাকার কারণে তাঁর ব্যথা অনেক বেড়েছে।এখন কথা হলো, সিনিয়র সিটিজেন, শারীরিকভাবে কিছুটা অসামর্থ্য বা পঙ্গু ব্যক্তিরা কিছু সুবিধা তো আশা করতেই পারেন। পৃথিবীর বিভিন্ন দেশেই সিনিয়র সিটিজেন, শারীরিক সামর্থ্যহীন, পঙ্গু ব্যক্তিরা সবার কাছেই সম্মানিত। এখানে দয়ার কথা বলা হচ্ছে না, এটা তাঁদের অধিকার, এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।সব পাবলিক স্থাপনায় হুইলচেয়ারের প্রয়োগ নিশ্চিত করতে হবে, টয়লেট রিজার্ভ রাখতে হবে। ব্যাংক ও অন্যান্য কাউন্টারে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।এ ব্যাপারে সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।ডা. মো. তছলিম উদ্দিনকার্যকরী সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন।