চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল মেশিন৬ জুলাই ২০১৩ প্রথম আলোয় প্রথম পাতায় ‘তাক লাগালেন আবুল’ শিরোনামে একটি ভিন্নধর্মী সংবাদ প্রকাশিত হয়, তা পড়ে এ বিষয় সম্পর্কে লেখার প্রয়াস পাচ্ছি। সিলেটের দক্ষিণ সুরমা অঞ্চলে আত্মপ্রত্যয়ী ও উদ্যোগী এক মানুষের নাম আবুল মিয়া। যিনি সমাজের আট-দশজন মানুষের মতো সোনার হরিণ ধরতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। বছর দেড়েক পর দেশে ফিরলেন, খালি হাতে না; ফিরলেন কারিগরি কলাকৌশল, অভিজ্ঞতানির্ভর জ্ঞান নিয়ে। সে সময় তাঁর পুঁজি ছিল মাত্র ৩০০ টাকা। সে থেকেই আবুলের পথচলা শুরু। একে একে তৈরি করলেন খাদ্য প্রক্রিয়াজাতকরণ মিক্সচার মেশিন, ব্লেন্ডার মেশিন, পাওয়ার টিলার। কাজপাগল এ মানুষটিকে সবাই আবুল মেশিন নামে ডাকে। আবুল মিয়ার জন্য রইল শুভকামনা।বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে এ রকম বহু সৃজনশীল ও কর্মোদ্যোগী মানুষ, যারা মুহূর্তে বদলাতে পারে বাংলাদেশকে। এ জন্য শুধু চাই সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক পর্যবেক্ষণ।মাহবুবুর রহমানশিক্ষার্থী, নোয়াখালী সরকারি, কলেজ।ফুটপাতে মোটরসাইকেলবিশ্বের জনবহুল রাজধানীগুলোর তালিকায় আমাদের ঢাকা প্রথম সারির একটি। আমাদের এই রাজধানী শুধু অধিক জনসংখ্যাপূর্ণই নয়, অত্যধিক যানবাহনপূর্ণও বটে। আমি এই রাজধানী ঢাকার মিরপুর এলাকার একজন বাসিন্দা। যানজটে পরিপূর্ণ এই শহরে দিনের পর দিন নতুন নতুন আরও অনেক ভোগান্তি যোগ হচ্ছে। তারই একটি হলো মানুষের হাঁটাচলার জন্য নির্মিত ফুটপাতে মোটরসাইকেল আরোহীদের অবাধ বিচরণ। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকাটি একটি অধিক জনবহুল এলাকা হিসেবে রাজধানীবাসী অনেকের কাছেই পরিচিত। সাধারণত কার্যদিবসের প্রায় প্রতিদিনই কর্মঘণ্টার শেষের সময় এই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিশাল যানজটের সৃষ্টি হয়। এর প্রভাবে আশপাশের সংযুক্ত সড়কগুলোতেও দেখা দেয় তীব্র যানজট। আর তখনই এই সড়কসংলগ্ন ফুটপাতগুলোয় হাঁটাচলা করলে লক্ষ করা যায় মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাফেরা। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে না থেকে তাঁরা ফুটপাতের ওপর দিয়ে চলাফেরা শুরু করেন, এতে সাধারণ মানুষকে হাঁটাচলাতেও পড়তে হয় নতুন ভোগান্তিতে, পাশাপাশি থেকে যায় দুর্ঘটনার ঝুঁকিও। শুধু মিরপুরের এই এলাকায় নয়, রাজধানীর অন্যান্য জনবহুল এলাকায়ও এই দৃশ্য পরিলক্ষিত হয়। এটি বন্ধ করার লক্ষ্যে হাইকোর্ট থেকে কিছুদিন আগে একটি রুল জারি করা হয়। দুঃখজনক হলেও সত্য, হাইকোর্টের এই রুলে কেউ কর্ণপাত না করায় সমস্যাটি দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ আশা করছি।এম এ মুকিম সজীবমিরপুর, ঢাকা।