চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা বনাম মেধামেধা কিংবা প্রতিভা বিকাশ তখনই সম্ভব হয়, যখন সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সেখানে যখন নানা প্রতিবন্ধকার উদ্ভব ঘটে, তখন সেখানে মেধার সম্প্রসারণ না ঘটে প্রতিভা নিষ্পেষিত হয় বারবার। ‘যে দেশে গুণের কদর হয় না, সে দেশে গুণী জন্মাতে পারে না।’ কথাটা শতভাগ সত্য। গত ১৩ জুলাই ২০১৩ ২৯ আষাঢ় ১৪২০) তারিখে প্রথম আলো পত্রিকায় ‘মেধা নয় কোটার প্রাধান্য’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে দীর্ঘদিন ধরে মেধার অবমূল্যায়নের দৃশ্যটি নানা পরিসংখ্যানের ভিত্তিতে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে; বুঝতে পারলাম এবং হতাশ হলাম। উদাহরণস্বরূপ বলা যায়, তিন হাজার ১৭৯ জন প্রার্থীকে ১৫টি সাধারণ ক্যাডারে গত পাঁচ বছরে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এর মধ্যে মেধায় এক হাজার ৪৯৩ জন; কোটা থেকে এক হাজার ৬৮৬ জন। এভাবে কোটাপদ্ধতির কারণে যদি মেধাবী ছাত্রদের জায়গা ছেড়ে দিতে হয় কিংবা প্রতিভা বিকাশের দরজাটার আকৃতি ছোট করতে হয়; তবে তা হবে চরম হতাশাজনক।বিসিএস পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে যাঁরা জনপ্রশাসনে আসেন, মূলত তাঁরাই ধারাবাহিকভাবে দেশের চালিকাশক্তির কাজে সহযোগিতা দিয়ে থাকেন। তাঁদের মেধার দাপটে দেশের সার্বিক কাঠামোতে উন্নয়ন ঘটে। সেখানে অবশ্যই কোটাপদ্ধতির কারণে বেশি মেধাসম্পন্ন ব্যক্তি বাদ যাওয়াটা গ্রহণযোগ্য নয়। কোটাপদ্ধতি তুলে দেওয়া হোক। এটা আমি সমর্থন করি না। কিন্তু কোটাপদ্ধতি যেন মেধাকে গ্রাস না করে, সেটা নিশ্চিত করতে হবে। প্রতিভার ব্যাপ্তি ঘটাতে মেধাকে কাজে লাগানোর সুযোগ দিতে হবে। নইলে এই মেধা যত্নের অভাবে নষ্ট হবে অন্য পথে। যা কখনোই কাম্য নয়। তাই কোটাপদ্ধতির সংস্কার প্রয়োজন। শুধু বিসিএসের ক্ষেত্রে নয়, সব চাকরির ক্ষেত্রেই এই সংস্কার প্রয়োজন। প্রয়োজন প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। তাহলেই এগিয়ে যাবে দেশ। সমৃদ্ধিশালী হবে প্রতিটি ক্ষেত্র। সঞ্জয় কুমার ভৌমিক বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।নারকেলগাছবাংলাদেশের সবখানেই নারকেলগাছ হয়। নারকেল যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর খাদ্য এবং বাংলার বধূ, মাতা, কন্যা—সব নারীই চুলে ব্যবহার করেন নারকেল তেল। এ ছাড়া নারকেলগাছবেষ্টিত এলাকার পরিবেশ বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা পায়।আসুন, বাংলাদেশ সরকার এবং আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশি করে নারকেলগাছের চারা লাগিয়ে দেশে নারকেলের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করি এবং দেশের পরিবেশ রক্ষা করি। এ ব্যাপারে সরকারের পরিবেশ অধিদপ্তর এবং দেশের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মজনু মৃধা, দোহার, ঢাকা।