চি ঠি প ত্র
বোর্ড ফাইনাল পরীক্ষাআমরা প্রথম আলোর নিয়মিত পাঠক। ২০১৩ সালের ১৭ জুলাইয়ের সংখ্যায় প্রথম আলোয় প্রকাশিত ‘পঞ্চম শ্রেণীর শিশুদের বোর্ড ফাইনাল পরীক্ষা’-সম্পর্কিত প্রতিবেদনটি ছাপার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিযোগিতার দৌড়ে শিশুরা হারিয়েছে খেলার মাঠ। তাদের নিত্যসঙ্গী হয়েছে বই আর পরীক্ষা। পঞ্চম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষাপদ্ধতিতে প্রয়োজন বেশ কিছু পরিবর্তন। দুই ঘণ্টার পরীক্ষায় এত প্রশ্নের উত্তর দেওয়া এই শিশুদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অন্তত এক ঘণ্টা সময় বাড়ানো উচিত। কারণ, পরীক্ষায় ২৫ নম্বর থাকে সৃজনশীল প্রশ্নে, যার উত্তর মেধা থেকে বানিয়ে লিখতে হয়।এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পরীক্ষায় তিন ঘণ্টা সময় ভীষণ জরুরি। আর এসএসসি, এইচএসসি পর্যায়ে বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিষয়ের আগে ছুটি থাকে এবং পরীক্ষা শুরু হয় তুলনামূলকভাবে সহজ বিষয় দিয়ে। আমি অনুরোধ জানাচ্ছি, কোমলমতি এই শিশুদের পরীক্ষা শুরু করা হোক সপ্তাহের রবি বা সোমবার থেকে এবং সহজ বিষয় দিয়ে। যেন পরীক্ষা দিতে গিয়ে শিশুরা উৎসাহ পায়।এই শিশুদের বাংলা, ইংরেজি প্রতিটি বিষয়ের সব গল্পকে কম্পোজিশন (রচনা) বানিয়ে পড়তে হচ্ছে। পরীক্ষা নেওয়া হচ্ছে দুটো বিষয় একসঙ্গে। অথচ অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পর্যায়ে বোর্ড ফাইনাল পরীক্ষা হয় একটা বিষয় দিয়ে।এখন পরীক্ষা শেষ হতে সময় লাগছে দুই সপ্তাহ। রোববার পরীক্ষা শুরু হলে এবং প্রতিটি পরীক্ষার আগে এক দিন ছুটি থাকলে শিশুরা উপকৃত হবে। প্রতিটি বিষয়ের জন্য ছুটি দিলেও পরীক্ষা দুই সপ্তাহে শেষ হবে। এতে অভিভাবক ও শিশুরা উভয়ই উপকৃত হবে।গ্রামের শিশুরা শহরের তুলনায় অনেক বেশি সুবিধাবঞ্চিত হয়। পরীক্ষাপদ্ধতির পরিবর্তন না হলে তারা অনেকেই অকালে ঝরে পড়বে।সরকার চেষ্টা করছে, স্কুলের ছেলেমেয়েরা যেন স্কুলেই পড়া শেখে, বাড়তি টাকা দিয়ে কোচিং করতে না হয়। অথচ পরীক্ষাপদ্ধতির এই নিয়মের জন্য অনেক স্কুলের শিক্ষকেরা বাড়তি টাকা নিয়ে কোচিং করাচ্ছেন। অনেক স্কুল থেকে করা হয়েছে বাধ্যতামূলক, যা মোটেও কাম্য নয়। জীবনের প্রথম বোর্ড ফাইনাল পরীক্ষাপদ্ধতিতে নিজ স্কুলের বাইরে আলাদা পরিবেশে যেতে হচ্ছে। পুলিশ আর এত মানুষজন দেখে শিশুরাও হয় ভীত, যা পড়ালেখায় তৈরি করে অনীহা।সরকারের কাছে অনুরোধ, জাতির ভবিষ্যতের স্বার্থে অবশ্যই প্রয়োজন পরীক্ষাপদ্ধতির পরিবর্তন। আগামী নভেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেবে প্রায় ২৬ লাখ ছেলেমেয়ে (সূত্র প্রথম আলো)। এই ২৬ লাখ পরিবারের জন্য একটু চিন্তা করতে হবে।ডা. ফারহানা মোবিনস্কয়ার হাসপাতাল, ঢাকা।