চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়উনিশ শতকের আশির দশকে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এপার বাংলার শাহজাদপুর, পতিসর ও শিলাইদহ ইত্যাদি জমিদারি এস্টেটে আসেন। কবির বিখ্যাত সৃষ্টির অনেকাংশ এখানেই রচিত হয়। তাই এ স্থানগুলো রবিঠাকুরকে অধ্যয়ন ও চর্চার জন্য দারুণভাবে প্রভাবিত করে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। কুষ্টিয়ার শিলাইদহেও এর একটা ক্যাম্পাস করার কথা বলেছেন। কিন্তু রবীন্দ্র-স্মৃতিবিজড়িত আত্রাইয়ের পতিসরে তেমন রবীন্দ্রচর্চা হয় না। শিলাইদহের সঙ্গে পতিসরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস করা জরুরি। তাই প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউজিসিসহ সংশ্লিষ্ট সবার কাছে একান্ত অনুরোধ, পতিসরেও বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন করে বৃহত্তর রাজশাহী তথা উত্তরবঙ্গে রবীন্দ্রচর্চা উত্তরোত্তর উন্নতি কামনা করছি। মো. মাহমুদুল হাসাননওগাঁ।নিমগাছঔষধি গাছ হিসেবে নিমের গুণাবলি অনেক। বলা হয়ে থাকে, শরীরের ঘা-পাঁচড়া নিরাময়ে নিমের পাতা ভালো কাজ করে। দাঁত মাজার জন্য নিমের ডাল খুবই উপকারী। শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নিমপাতার রস কার্যকর ভূমিকা রাখে। কবিরাজি চিকিৎসায় নিমের ফল ব্যবহার করা হয়। কথিত আছে, নিমের ছাল এক দিন ভিজিয়ে খেলে জ্বরসহ পেটের পীড়া, কৃমি নিরাময়ে উপকার হয়, এই উপকারী গাছ বর্তমান সময়ে নির্বিচারে কাটা হচ্ছে। আমাদের দেশে প্রায়ই বাসাবাড়িতে কিছু পতিত জমি থাকে। আমরা ইচ্ছা করলে সামান্য উদ্যোগে একটি নিমগাছ লাগাতে পারি। শুধু ওষুধ হিসেবেই নয়, কাঠ হিসেবেও নিমের কদর অনেক বেশি। কাঠের বাজারে যথেষ্ট মূল্যে নিম কাঠ বিক্রয় হয়। তাই আসুন, আমরা সবাই মিলে নিমগাছ লাগাই আর স্বনির্ভর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি। আফসানা পারভেজ, বগুড়া।