চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা ১৪ জুলাই প্রথম আলো পত্রিকায় প্রকাশিত অধ্যাপক আসিফ নজরুলের উপসম্পাদকীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক লেখাটি পড়ে আমি অভিভূত হয়েছি। লেখাটিতে তিনি যেভাবে আমাদের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করে ‘কোটা’সম্পর্কিত যেসব যুক্তি তুলে ধরেছেন, তা যথার্থই মনে হয়েছে। আমি মনে করি, তিনি যেভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন তা সর্বজনগ্রাহ্য। লেখাটি যে নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়েছে, এতে সন্দেহের এতটুকু অবকাশ নেই।বৈষম্য দূরীকরণ তথা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পক্ষেই তিনি লিখেছেন, যা জাতীয় সম্প্রীতি ও দেশের উন্নয়নের ক্ষেত্রে ‘মেধা’র আবশ্যকতা কতটা অনিবার্য, তা-ই তাঁর লেখায় প্রতিভাত হয়েছে। তা ছাড়া, রাজনৈতিক দলীয়করণ দেশজুড়ে যেভাবে বিস্তৃতি লাভ করছে, তা রোধ করা না হলে, না করলে দেশ তথা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে কতটা বাধার সৃষ্টি করবে, তা প্রণিধানযোগ্য বিষয়। হীনম্মন্যতাপূর্ণ এই দলীয়করণ নীতি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য যে ভীষণতর ক্ষতির কারণ হবে, তা এখনই ভাবার সময়। আমি মনে করি, এরই মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাই জাতীয় স্বার্থে প্রতিরোধ করা অনিবার্য হয়ে পড়েছে। অধ্যাপক আসিফ নজরুল কোটার সমন্বয় সাধন ও দলীয়করণ নীতি পরিহার করার যে আহ্বান জানিয়েছেন, এ জন্য তাঁকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। সরকারের একজন সাবেক কর্মকর্তা তথা একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর যুক্তিযুক্ত বক্তব্যকে সমর্থন করি এবং কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। আমি মনে করি, এটা হবে বর্তমান সরকারের একটি রাজনৈতিক বিজয়, যা তাদের হারানো জনসমর্থন ফিরে পাওয়ার অন্যতম চাবিকাঠি। আশা করি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয় দুটি অনুগ্রহপূর্বক অনুধাবনে সচেষ্ট হবেন। আবু জাফর আবদুল্লাহ পরিচালক (অব.), বাংলাদেশ বেতার সদর দপ্তর, ঢাকা।