চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীগুলোকে বাঁচানদিনের পর দিন নদী দখল করে তার ওপর স্থাপনা তৈরি করে চলেছে স্বার্থান্বেষী মহল। এর ফলে পরিবেশ হয়ে পড়েছে বিপন্ন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নদী দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করছে দখলদারেরা। অন্যদিকে হাজারীবাগের সেই ট্যানারির রাসায়নিক ময়লা দ্রব্য এবং মানুষের বর্জ্য মিশে গিয়ে বুড়িগঙ্গার পানি বিষাক্ত হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নদী দখল রোধ করা সম্ভব হয়নি। সম্প্রতি নদী দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ [বিআইডব্লিউটিএ] এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন নালা এক সপ্তাহের মধ্যে বন্ধ, হাজারীবাগের ট্যানারিকে সাভারে স্থানান্তর, বুড়িগঙ্গার আদি চ্যানেল সংরক্ষণ, যশোরের হাকর নদ দখলমুক্ত এবং ঢাকার ১৩টি খাল সংরক্ষণ করতে বলা হয়েছে। আমরা আদালতের রায়ের যথাযথ বাস্তবায়ন চাই। দখল ও পরিবেশ দূষণমুক্ত রাখতে পারলে নদীগুলো তার হারানো গৌরব ফিরে পাবে এবং মানুষ স্বস্তির হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে।মো. ইয়ামিন খানশিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।চিকিৎসা ভাতাসরকারি বিধি মোতাবেক বর্তমানে যে হারে চিকিৎসা ভাতা অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেয়ে থাকেন, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। ওষুধ, চিকিৎসার ব্যবস্থাপত্র, চিকিৎসার সামগ্রী, পরিবহন—সবকিছুর মূল্য ক্রমবর্ধমান। এই অবস্থায় নামমাত্র চিকিৎসা ভাতা নিয়ে বাজারমূল্যের সঙ্গে মোকাবিলা করা একেবারেই অসম্ভব। অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণের কথা বিবেচনা করে চিকিৎসা ভাতা দ্বিগুণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।আমজাদ হোসেনকালীগঞ্জ, লালমনিরহাট।ডাকঘরের স্থায়ী ভবন চাইমাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানকার লোকসংখ্যা প্রায় ২০ হাজার। শিক্ষা, শিল্প, সংস্কৃতির দিক থেকে গ্রামটির একটি বিশেষত্ব রয়েছে। বর্তমানে এ গ্রামের লোকেরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা বেতার, পত্রিকা, ম্যাগাজিন, টিভিসহ মিডিয়াগুলোতে লেখালেখি করছে। কিন্তু এখানে পোস্টকার্ড নেই, সেই সঙ্গে গ্রামটির অনেকে প্রবাসে থাকায় অর্থ লেনদেনও হয়ে থাকে। মোবাইল ব্যাংকিং, ডাক বিভাগের সঞ্চয় প্রকল্প অনেকের রয়েছে এবং অনেকে করতে ইচ্ছুক। ফলে ডাক বিভাগের সব সুযোগ-সুবিধার ভুক্তভোগী হওয়া সত্ত্বেও তাঁরা সেই সেবা পাচ্ছেন না। দুঃখের ও কষ্টের বিষয় হচ্ছে, ভবনের অভাবে আমলসার পোস্ট অফিসের নির্দিষ্ট কোনো অফিস নেই। শুধু চিঠি আদান-প্রদান ও মানি অর্ডার করতে এলাকাবাসীকে আমলসার পোস্টমাস্টারের বাড়িতে মো. রোস্তম আলীর কাছে যেতে হয়। অন্য সব সুযোগ-সুবিধার জন্য এলাকাবাসীকে ১০ কিলোমিটার দূরবর্তী লাঙ্গলবাঁধ পোস্ট অফিসে যেতে হচ্ছে। এতে তাদের অনেক সময় অপচয় ও যানবাহন ভাড়া বাবদ অনেক টাকা খরচ হচ্ছে। স্থানীয় ছাত্রছাত্রীরা, শিক্ষকমহল, অভিভাবকমহল, এলাকাবাসী, প্রবাসী বাংলাদেশিরাও বহুবার আবেদন করেও কোনো সাড়া পাননি। জরুরি ভিত্তিতে আমলসার পোস্ট অফিসের নির্দিষ্ট ভবন নির্মাণের ব্যবস্থা এবং বর্তমানে ভালো একটি ভবনের ব্যবস্থা করে ডাক বিভাগের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।সৈয়দ আশিকুজ্জামানশ্রীপুর, মাগুরা।