চি ঠি প ত্র
ছাত্ররাজনীতিছাত্ররাজনীতিরও ভালো-মন্দ দুটি দিকই আছে। ছাত্ররাজনীতি মানেই এখন কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংগঠনগুলোর টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ডের আখড়া। অতীতের ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ধারা আজ তার মহিমা হারিয়ে কলঙ্কিত অধ্যায়ে পরিণত হয়েছে। কিন্তু তার জন্য শুধু ছাত্ররাজনীতির ওপর দোষ চাপিয়ে দিলে হবে না। ষাটের দশকে ছাত্ররাজনীতি পরিচালিত হতো ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়; জনস্বার্থ রক্ষাই ছিল মূল লক্ষ্য। তৎকালীন রাজনৈতিক নেতারাও তখন শিক্ষার্থীদের প্রগতিশীল আন্দোলনের পৃষ্ঠপোষকতা দিতেন। কিন্তু বর্তমানে ছাত্ররাজনীতির চিত্র ভিন্ন। বর্তমানে ছাত্ররাজনীতির নিয়ন্ত্রণ চলে গেছে একশ্রেণীর মাস্তান ও সন্ত্রাসীর হাতে। কিন্তু আমাদের ভুললে চলবে না, বায়ান্ন, একাত্তর আর নব্বইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা। প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থ, জনগণের কল্যাণের কথা ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব সুযোগ্য নেতাদের হাতে তুলে দিতে হবে, যেন তাঁরা দেশের মঙ্গলের জন্য শিক্ষার্থীদের যথোপযুক্ত রাজনৈতিক শিক্ষা দান করতে পারেন। শিক্ষার্থীদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার পথ এখনই তৈরি করতে হবে।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।ফুটওভারব্রিজকুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজারের অদূরে হাইওয়ে রোডে রাস্তার পূর্ব পাশে একটি পল্লী বিদ্যুৎ অফিসসহ সাত-আটটি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পশ্চিম পাশে উপজেলা অফিসসহ প্রায় পাঁচ-ছয়টি অফিস-প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার লোক ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হন। প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা হয় এবং প্রাণহানির ঘটনাও ঘটে।তাই ওই স্থানে একটি ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।ছালেহ আহমেদউত্তর রামপুর, বিশ্বরোড, কুমিল্লা।শিক্ষকেরা ভুল করলে১৯ মার্চ প্রথম আলো পত্রিকায় লেখক আনিসুল হকের ‘একটি দিন হোক গাড়ি পোড়ানোর দিন’ শিরোনামের লেখাটা পড়ে মনে হলো কাদের উদ্দেশ্যে এ লেখা? বহু বছর আগে ডিআইটির প্রাচীরঘেরা আঙিনায় তালাবদ্ধ অবস্থায় আটটি গাড়ি পোড়ানো হলে শেখ হাসিনা বলেছিলেন এ দেশে আর হরতাল দেওয়া হবে না। কেননা, এ দেশে হরতালের সব নীতি অচল হয়ে গেছে। ২০ বছর আগের কথার সত্যতা আজ প্রমাণিত হচ্ছে। এখন শুরু হয়েছে গাড়িতে আগুন দিয়ে গাড়ির ভেতরে যাত্রীকে আগুনে পুড়িয়ে মারা। এত নিষ্ঠুর তো বাঙালি কখনো ছিল না।পুলিশের গায়ে হাত তোলা, পুলিশ পেটানো, এ তো একেবারে নবসংস্করণ। কথা ছিল পুলিশ জনগণকে বাঁচাবে, রক্ষা করবে। এখন যে দেখছি উল্টোটা। এটা কিন্তু শুরু হয়েছে শিক্ষকদের লেখাপড়ার শিক্ষাদান থেকে সরে গিয়ে শুধুই টাকার পেছনে ছোটার জন্য, শিক্ষামন্ত্রী মহোদয় শুধু জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গুনছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো পিয়ন নাকি কোটি টাকার মালিক। চিকিৎসক ভুল করলে একজন রোগী মরে। শিক্ষকেরা ভুল করলে গোটা জাতি মরে যায়।রাধাকান্ত রায়ঢাকা।