চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত প্রাণ যাবে!বর্তমানে আমাদের সমাজে মেয়েদের ওপর বখাটেদের উৎপাত একটি অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উৎপাতের কারণে কেউ আত্মহত্যা করছে, আবার কেউ বখাটেদের হাতেই মৃত্যুবরণ করছে। জ্বালাতনের কারণে বরিশাল জেলার গৌরনদী উপজেলার কিশোরী সোনিয়া বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছে, যার খবর ২৬ মার্চ পত্রিকায় প্রকাশিত হয়। সোনিয়া এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। মা-বাবার অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। কিন্তু বখাটেদের উৎপাত তাকে থাকতে দিল না পৃথিবীতে। মৃত্যুর আগে সোনিয়া একটি চিরকুটে লিখে গিয়েছিল তার মৃত্যুর কারণ, যা আগে কেউ জানত না। বখাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় সোনিয়ার বোনকেও রক্ত ঝরাতে হয়েছে এবং তাকে হাসপাতালেও যেতে হয়েছে। সোনিয়ার পরিবার বখাটের বিরুদ্ধে অভিযোগ করলে বখাটে আরও ক্ষিপ্ত হয়। মানুষ কত প্রভাবশালী হলে অপরাধ করেও নিজের অপরাধকে ন্যায় হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে, তা প্রায়ই চোখে পড়ছে। তাদের অপরাধ সমাজের কাছে এমনিতেই ঢাকা পড়ে যায় এবং তাদের বিচার করার কেউ থাকে না।সোনিয়ার অন্যায় ছিল, সে বখাটের কুপ্রস্তাবে রাজি হয়নি। কিন্তু বখাটের অন্যায় প্রতিষ্ঠিত হলো ন্যায় হিসেবেই। শুধু প্রভাবশালী হওয়ার কারণে বখাটে অপরাধ করেও সোনিয়াদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের গালমন্দ করেছে। কিন্তু সোনিয়ারা গরিব বলেই সমাজপতিরা তাদের পাশে দাঁড়াল না। গরিব সোনিয়ার পরিবার মামলা করারও সাহস পাচ্ছে না প্রভাবশালীদের হুমকির মুখে; বরং কিশোরীর মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটছে, যাতে কেউ আত্মহত্যা করছে, কেউ বা বখাটেদের হাতেই মৃত্যুবরণ করছে। সোনিয়ার পরিবারের মতো অনেক পরিবার জিম্মি হয়ে আছে প্রভাবশালী বখাটেদের হাতে।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।