চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে ঘুমাতে চাইআমরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামের বাসিন্দা। এটি ভুলতা আড়াইহাজার প্রধান রাস্তার বাঁ পাশের স্কুলসংলগ্ন একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে আমরা শান্তিপ্রিয়ভাবে অনেক দিন ধরে বসবাস করে আসছি। কিন্তু দুই বছর ধরে সালাহউদ্দিন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি, যিনি মিলের মালিক, তিনি আটরশি পীরের মুরিদ। তিনি আটরশি পীরের বিভিন্ন ক্যাসেট সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা, রাত নয়টা থেকে ১২টা এবং রাত দুইটা থেকে সকাল পর্যন্ত উচ্চ স্বরে বাজিয়ে থাকেন। যে কারণে আমরা কেউ এ গ্রামে শান্তিতে ঘুমাতে পারি না। বলা বাহুল্য, এলাকাটি শিল্প এলাকা। শত শত শ্রমিক সারা দিন কাজ করে রাতে একটু ঘুমাতে পারেন না। গ্রামের ছেলেমেয়েরা শব্দদূষণের কারণে লেখাপড়া করতে পারে না। স্থানীয় সাংসদ নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে এ কাজটি বন্ধ করার জন্য অনুরোধ করলেও তিনি কথা রাখেননি।এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, যিনি এ গর্হিত অন্যায় কাজটি করছেন, তাঁর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।মো. রতন মোল্লাদুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।হাওর এক্সপ্রেসমোহনগঞ্জ-ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যাত্রীবাহী আন্তনগর ট্রেনটি গত ৩১ জুলাই থেকে যথারীতি চলছে। খাল-বিল-হাওরমগ্ন উত্তর ময়মনসিংহের বিশাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি, স্বপ্নচাহিদা পূরণের দৃষ্টান্তটি সর্বজন মহলে প্রশংসিত হয়েছে, সবার আশার আলোর স্ফুরণ ঘটিয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা, স্থানীয় সাংসদেরা, রেলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং জেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোক নিজ নিজ বলয়ে থেকে ‘হাওর এক্সপ্রেস’-এর শুভ দ্বারোদ্ঘাটনের মাধ্যমে উজ্জ্বল দিনের স্মারক হয়ে থাকছেন। তাঁরা সবাই নিজ নিজ মেধা, শ্রম ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।হাওর এক্সপ্রেসের সেবার মান অক্ষুণ্ন রাখা, এর জনবলকাঠামোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাটা এখন সবার দায়িত্ব হয়ে পড়েছে। কেননা, হাওর এক্সপ্রেস এতদঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকায় অবতীর্ণ।মোহাম্মদ শহীদুল্লাহ শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।