চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরাও কি পারি না?১৩ আগস্ট মঙ্গলবারের প্রথম আলোয় দেখলাম, দক্ষিণ কোরিয়ার সরকার সে দেশের বিদ্যুতের ঘাটতি কমাতে সব সরকারি প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অথচ পত্রিকার ভাষ্যমতে, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রচণ্ড দাপদাহ বিরাজ করছে। তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে।এ রকম পরিস্থিতিতে সরকারি অফিসগুলোর এসি বন্ধ রাখা মানে অসহ্য যন্ত্রণার মাঝে অফিশিয়াল কাজ সম্পন্ন করা। তার পরও শুধু দেশের বিদ্যুৎ ঘাটতির কথা চিন্তা করে সে দেশের সরকারি কর্মকর্তারা সরকারের এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কারণ, তাঁদের এ সামান্য ত্যাগ স্বীকারের জন্য যদি দেশের বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হয় এবং তাতে দেশের মানুষের সামান্য উপকার হয়, তাতেই তাঁরা খুশি। অথচ সরকারি কর্মকর্তারা সরকারের এ অযৌক্তিক নির্দেশের বিরুদ্ধে ইচ্ছা করলে প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু তাঁরা তা না করে সরকারের নির্দেশ মেনে নিয়ে বরং সরকারকে আরও সহযোগিতা করেছেন। কারণ, তাঁরা দেশকে ভালোবাসেন। এ ভালোবাসা শুধু ওপর ওপর লোক দেখানো ভালোবাসা নয়। এ ভালোবাসা মন-প্রাণ ও হূদয় দিয়ে ভালোবাসা। খবরটি পড়ার পর ভাবলাম, আমাদের দেশের বিদ্যুতের অবস্থাও তো দক্ষিণ কোরিয়ার তুলনায় খুব ভালো তো নয়-ই, বরং আরও খারাপ। আমাদের দেশেও তো বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি রয়েছে। তাহলে আমরাও কি পারি না দক্ষিণ কোরিয়ানদের মতো এ রকম ছোট ছোট ত্যাগ স্বীকার করে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে? আমরা কি পারি না বিলাসিতার জন্য অযথা এসি, লাইট, ফ্যান চালিয়ে না রেখে দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর অভিযানে অংশগ্রহণ করতে? আমাদের দেশের সরকারি কর্মকর্তারা কি পারেন না লোডশেডিং কমানোর জন্য তাঁদের অফিসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বন্ধ রেখে বৈদ্যুতিক পাখার বাতাসে অফিশিয়াল কাজ সম্পন্ন করতে? পারি, আমরাও পারি। কিন্তু তার জন্য দরকার সদিচ্ছা, দেশপ্রেম আর দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা। আমাদের একটু ত্যাগ স্বীকার হয়তো কারও কারও জন্য বিরাট উপকার বয়ে আনতে পারে। তাই আসুন, আজ থেকে আমরা বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য অযথা কিংবা বিলাসিতার জন্য বিদ্যুতের ব্যবহার বন্ধ করি। বিমল গোলদারউজিরপুর, বরিশাল।