চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের জন্যবিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিটি দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ কোনো না-কোনোভাবে প্রতিবন্ধী। সেই হিসাব ধরলে বাংলাদেশের এক কোটি ৬০ লাখ মানুষ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। যাঁরা নানা প্রতিকূলতার মধ্য দিয়েও উচ্চতর ডিগ্রি অর্জন করছেন, তাঁদের অবস্থান খুবই শোচনীয়। আমার কথা হচ্ছে, সরকার এই প্রতিবন্ধী মানুষের জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, তা বাস্তবায়ন হচ্ছে ধীরগতিতে; তবে বাস্তবায়ন হবে বলে প্রতিবন্ধী মানুষসহ সবাই তা বিশ্বাস করে। প্রতিবন্ধী মানুষের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর ফল কতটুকু তাঁরা ভোগ করতে পারছেন, তার সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই।বর্তমান সরকারের সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে, যার জন্য গত ৭ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে (উল্লেখ থাকে যে পরীক্ষাটি ২০১০ সালের ৬ জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু রংপুরে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি)। যা হোক, এ পরীক্ষায় প্রতিবন্ধীরাও আবেদন করেছেন এবং আমার মতো বেশ কয়েকজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ অবস্থায় শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন, বাংলাদেশের বর্তমান চিত্র অবলোকন করে, প্রতিবন্ধী মানুষের কথা চিন্তা করে, যোগ্যতার ভিত্তিতে কোটা পূরণের মাধ্যমে প্রতিবন্ধী মানুষকে যেন একজন আদর্শবান শিক্ষকের মর্যাদায় ফিরিয়ে আনার জন্য নিয়োগ দেওয়া হয়। তবেই বর্তমান সরকার একটি ডিজিটাল দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে বলে সবার বিশ্বাস।আল আমিনউন্নয়নকর্মী, নরসিংদী।পরীক্ষার সময় ক্লাসযেসব বিদ্যালয়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র, সেসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রীর সদয় বিবেচনার জন্য এখানে একটি প্রস্তাব উপস্থাপন করছি।জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে আমাদের অনেক বিদ্যালয়ে বছরে প্রায় তিন মাস পাঠদান কার্যক্রম বন্ধ থাকে। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য অনেক শিক্ষার্থী এ সময় প্রাইভেট বা কোচিং সেন্টারে গিয়ে সময়টির সদ্ব্যবহার করে থাকে। আমার মতামত হলো, পরীক্ষার সময়সূচিতে সামান্য পরিবর্তন এনে সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু করা। এ ক্ষেত্রে যেসব বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকে সেসব বিদ্যালয় সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর পাঠদান অব্যাহত রাখতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং সেন্টারমুখী হওয়ার প্রবণতা কিছুটা হলেও কমতে পারে। বিষয়টি বিবেচনা করার জন্য শিক্ষাসংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণ করছি।মুহাম্মদ রেজাউল করিমশিক্ষক, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার।