চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়আমি কুষ্টিয়া সরকারি কলেজের অধীনে ২০০৮-০৯ শিক্ষবর্ষে ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হই ২০০৯ সালের ৩ মার্চ। প্রথম বর্ষের পরীক্ষার ফল বেরোল ২০১১ সালের ১৫ জুন। অর্থাৎ প্রথম বর্ষের ফলাফল পেতে দুই বছর তিন মাস ১২ দিন সময় লাগল। এভাবে যদি চার বছর মেয়াদি অনার্স কোর্স শেষ করতে সময় লাগে, তার জন্য হয়তো সাত-আট বছর অপেক্ষা করতে হবে। উচ্চশিক্ষা নিতে গিয়ে ঝরে যাবে আমার কর্মক্ষম জীবন থেকে চার থেকে পাঁচ বছর। প্রত্যেক মা-বাবার মতো আমার মা-বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছিল, তা হয়তো অনেকটাই সত্যি হবে না এ কারণে। আমার মা-বাবার বয়স এখন শেষের দিকে। আমি তাঁদের আয় করে খাওয়াব, সেই সৌভাগ্য হয়তো হবে না। অনার্স শেষ করতে যদি এত সময় লাগে, তাহলে মাস্টার্স, আর চাকরি নামের সোনার হরিণের দেখা কবে পাব? আমার মা-বাবার মতো এ দেশের হাজারো মা-বাবা অনেক কষ্ট করে তাঁদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। কিন্তু আমি এমন এক বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করি যে মা-বাবার কষ্টের মূল্য দেওয়ার সময়ও হয়তো পাব না। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আর সেই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। এটা খুব পরিতাপের বিষয়। জেএসসি, এসএসসি এবং এইচএসসির ফলাফল যদি এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন এই বিলম্ব? হাজারো মা-বাবার স্বপ্ন ভেঙে যাচ্ছে। আমার মতো ছেলে বা মেয়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। এই শিক্ষার কী দাম আছে, যে শিক্ষা অর্জন করে আমি আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারব না? মো. কোরবান আলীআদাবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।লজ্জার মধ্যেই আছিবর্তমান বাজেটে সরকারি কর্মকর্তাদের আয়কর তাঁদের নিজস্ব তহবিল থেকে দেওয়ার জন্য অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, যা বর্তমানে সরকার বহন করে। সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, সবার দাবির (বিশেষত ব্যবসায়ী নেতারা, সিপিডি প্রভৃতি সংস্থা) পরিপ্রেক্ষিতে ন্যায় ও সমতা বিধানের জন্য সরকারি কর্মকর্তাদের কর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেছেন, কর না দেওয়া লজ্জাকর। আসলে আমরাও লজ্জার মধ্যে রয়েছি। কারণ, সরকার আমাদের যে বাড়িভাড়া ও ভাতা দেয়, তা দিয়ে চার সদস্যের উপযোগী একটি মানসম্পন্ন বাসা ঢাকা শহরে পাওয়া যায় না। সরকারি বাসা বহু ধরাধরি করে পাওয়া গেলেও সেখানে বাসাভাড়া ছাড়াও অতিরিক্ত সাড়ে সাত ভাগ টাকা বেতন থেকে দিতে হয়। মাসিক যে চিকিৎসাভাতা দেওয়া হয়, তা একজন বিশেষজ্ঞ চিকিৎসকে একবার দেখালেই শেষ হয়ে যায়। যে বেতন পাওয়া যায়, তা দিয়ে যাবতীয় সামাজিক যোগাযোগ বন্ধ রেখে শুধু ছেলেমেয়ের লেখাপড়া ও সংসারের খরচ ১৫ দিনও চালানো যায় না। তার ওপর গত পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পর সবকিছুরই (গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া, যাতায়াত-ভাড়া) দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ হিসাবে সরকারি কর্মকর্তাদের বেতন এমনিতে ২৫০০-৩৫০০ টাকা কমে গেছে। অন্যদিকে গত পে-স্কেলে বেতন-ভাতার সঙ্গে আয়কর যোগ করে বেতন-ভাতা নির্ধারণ করা হয়নি।আমরা খুব লজ্জা পাই, যখন দেখি, সরকারি যোগ্য কর্মকর্তাদের থেকে বেসরকারি খাতের কর্মকর্তাদের বেতন, বোনাস ও সুবিধাদি বেশি। অথচ অমরা একই সামাজিক পরিমণ্ডলে বসবাস করি। আমরা আরও লজ্জা পাই, যখন দেখি, ব্যবসায়ীরা ভোগ্যপণ্যে ভেজাল দেওয়া বা অকারণে দাম বাড়িয়ে ঈদ শপিং বা চিকিৎসার জন্য দেশের বাইরে যান। তাঁরা সরকারের কর যথাযথভাবে দেন না, সম্পদের ট্যাক্স ফাঁকি দেন। আমরা আরও লজ্জা পাই, যখন দেখি, সাংসদদের বিনা শুল্কে গাড়ি আমদানি করতে দেওয়া হয় এবং অনেকে বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল পরিশোধ করেন না। বিনা প্রতিযোগিতায় মাত্র পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে রাজউকের ফ্ল্যাট পান। কখনো নামে বা বেনামে একাধিক ফ্ল্যাট নেন, টেন্ডার নিয়ন্ত্রণ করেন। সংসদে না গিয়েও বেতন-ভাতাদি ও সুযোগ-সুবিধা নেন।আমরা লজ্জার মধ্যেই আছি। লজ্জায় আত্মীয়স্বজনকে বাসায় দাওয়াত দিতে পারি না, ্পরিবার-পরিজনের কাছে অথর্ব কর্মকর্তা হিসেবে বিবেচিত হই, সামাজিক অনুষ্ঠানে খরচের জন্য যোগ দিতে পারি না। ব্যস্ততার অজুহাতে অংশ নিতে পারি না ওসব অনুষ্ঠানে, ফলে আত্মীয়দের কাছে পরিচিতি পাই দাম্ভিক, কৃপণ অথবা অসামাজিক ব্যক্তি হিসেবে। তাই অর্থমন্ত্রী মহোদয়কে বলছি, আমাদের এসব বলে আর লজ্জা দেবেন না। কারণ, সরকারি কর্মচারীরা এমনিতেই লজ্জার মধ্যে আছে।মো. জাকির হোসেনকুমিল্লা বিশ্ববিদ্যালয়।হাসপাতালের বর্জ্যআমাদের দেশে ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কারের সুষ্ঠু সংস্কৃতি গড়ে ওঠেনি। যত্রতত্র আবর্জনা পড়ে থাকে। কিন্তু চিকিৎসালয়ের বর্জ্যও যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে তা খুব দুঃখজনক। বিভিন্ন জায়গায় অনুমোদিত ও অননুমোদিত নানা চিকিৎসাসেবা প্রতিষ্ঠান প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন করছে। নিজস্ব ব্যবস্থা না থাকায় এই সব বর্জ্যও সাধারণ বর্জ্যের মতো ডাস্টবিনে ফেলা হয়। ফলে এসব ডাস্টবিন থেকে পশুপাখি ছাড়াও বিভিন্ন মাধ্যমে নানারূপ জীবনঘাতী রোগ জনসাধারণ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ইনজেকশনের সিরিঞ্জসহ ফেলে দেওয়া সরঞ্জাম পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালের বর্জ্য পরিষ্কার করার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিটি হাসপাতাল-ক্লিনিককে নির্দিষ্ট সময় বেঁধে দেবে, যেন তারা বাধ্যতামূলকভাবে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলে। নয়তো তাদের জরিমানা-শাস্তির সম্মুখীন করা হোক।মো. ইফতেখার রহমাননওগাঁ।[email protected]