চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকসেবার নমুনাসেবা খাতগুলোকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার কথা পুঁজিবাদী অর্থব্যবস্থার সমর্থক অর্থনীতিবিদদের মুখে সব সময় উচ্চারিত হয়ে আসছে। বিষয়টি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সেবা খাতের উন্নয়নের ব্যাপারে দারুণভাবে আশাবাদ ব্যক্ত করে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এটি সেবা খাতে বৈষম্য সৃষ্টি করে, শুধু একটি উদাহরণ দ্বারাই এর স্বরূপ উন্মোচন করা সম্ভব। বাংলাদেশে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বিভিন্ন তফসিলি বেসরকারি ব্যাংক, যা কিনা পুুুঁজিবাদের উপাসনালয় বলে খ্যাত, সরকারের বিভিন্ন সেবা খাতের বিল সংগ্রহ করে থাকে। বেসরকারি ব্যাংকগুলো এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে, তেমনি নিম্নহারে পুঁজি সংগ্রহ করে উচ্চহারে বিনিয়োগ করে লাভবান হওয়াও তাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকে। বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলে খ্যাত। বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি অনুধাবন করে বেশির ভাগ বাণিজ্যিক ব্যাংক এখানে তাদের এক বা একাধিক শাখা স্থাপন করেছে। এদের মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বগুড়া শাখা ১৯৯৮ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি নিজেদের ব্যাংকিং সেবার পাশাপাশি, বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কতগুলো অঞ্চলের বিদ্যুৎ বিল নিয়মিত সংগ্রহ করে আসছে। উল্লিখিত ব্যাংকটি তাদের নিয়মিত নথিভুক্ত গ্রাহকদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আসবাবসমৃদ্ধ ব্যবস্থা করে থাকলেও, সাধারণ উপযোগ বিল প্রদানকারী গ্রাহকদের জন্য স্থান নির্ধারিত হয়েছে শাখার বাইরে সামনের খোলা ফুটপাতে। বিল সংগ্রহকারী কর্মকর্তা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসলেও সাধারণ বিল প্রদানকারী গ্রাহকদের জন্য বসার ব্যবস্থা তো নেই-ই, সামান্য ছাউনিরও কোনো ব্যবস্থা নেই। প্রচণ্ড খরতাপে কিংবা বৃষ্টি-ঝড় উপেক্ষা করে গ্রাহকদের অবর্ণনীয় কষ্ট সহ্য করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে হয়, যা সত্যিই হূদয়বিদারক। অথচ এই প্রতিষ্ঠান প্রতিদিন সাধারণ মানুষের টাকা লাভজনক খাতে লগ্নি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংক একটি লাভজনক ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান। এটি কোনো অবস্থাতেই অলাভজনক খাতে বিনিয়োগ করতে পারে না। এ বিষয়ে তাঁরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ তাঁদের বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। এ ছাড়া গ্রাহকদের বিল যথাযথভাবে জমা না হওয়ায় অনেক গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো দুর্ভোগ সহ্য করতে হয়েছে এবং বিদ্যুৎ বিভাগ তাদের প্রাপ্য নিয়মিত সুদের আয় থেকে বঞ্চিত হয়েছে, যা কিনা বিদ্যুৎ বিভাগের গ্রাহকসেবার মানোন্নয়নে সহায়ক হতে পারত।এ বিষয়গুলো সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান থেকেই অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের নির্ধারিত বিভাগকে আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে আদায়ের ব্যবস্থা গ্রহণ, সেই সঙ্গে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। নীতিনির্ধারকেরাও যেন বিষয়টি বিবেচনায়রাখেন।শওকত ওসমান চৌধুরীরিয়াজ কাজী লেন, সূত্রাপুর, বগুড়া।