চি ঠি প ত্র
নাগরিক সাংবাদিকতাসম্প্রতি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকলাপের যে বিবরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা নিঃসন্দেহে মিথ্যা নয়। এসব কার্যকলাপের কারণে আমরা দিশেহারা এবং নিজের জীবন নিয়ে উদ্বিগ্ন। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের, ১৮ জুলাই সাভারের আমিনবাজারে ছয়জন ছাত্র এবং সর্বশেষ ২৭ জুলাই নোয়াখালীর ১৬ বছরের কিশোরকে পুলিশের উপস্থিতিতে জনগণ দিয়ে গণপিটুনিতে নির্মমভাবে মারা হলো। যদি জনগণই সাজা দেবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী বা দেশের প্রশাসনের দরকার কি? মিলনকে মারা হয় ২৭ জুলাই সকাল ১০টায়। খবরটি পরদিন স্থানীয় পত্রিকায় প্রকাশ পেলেও সঠিক তথ্য জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেল ১০ দিন পর, ৭ আগস্ট বেসরকারি টিভি চ্যানেল সময়-এর সৌজন্যে। কথা হলো, সময় টিভি চ্যানেল এ খবরটি কোথা থেকে পেল? নিশ্চয়ই কোনো এক নাগরিকের কাছ থেকে। আমি তাঁকে সাধুবাদ জানাই। তাই আমি মশিউল আলমের সঙ্গে একাত্মবোধ হয়ে বলতে চাই, মধ্যপ্রাচ্যের মতো আমাদের দেশের সব সংবাদপত্র বা টিভি চ্যানেলের নাগরিকের কাছ থেকে প্রমাণ আহ্বান করা উচিত।মো. কোরবান আলীকুমারখালী, কুষ্টিয়া।নারীর প্রতি বৈষম্যএকটি কন্যাশিশু জন্মের মধ্য দিয়ে যে বৈষম্যের সৃষ্টি হয়, তা চলতে থাকে যুগ যুগ ধরে। জন্মের পর পরই সে দেখে, তার ভাইটি যে খাবার খাচ্ছে এবং যে সুযোগ-সুবিধা পাচ্ছে, তা সে পাচ্ছে না। এই বৈষম্যের ধারা চলতে থাকে মৃত্যু পর্যন্ত।কর্মক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে যতটা না বেতনগত বৈষম্য বিদ্যমান, তার চেয়ে বহু গুণ বেশি হচ্ছে আচরণগত বৈষম্য। আর সে সঙ্গে আছে দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, বিভিন্ন ধরনের অশোভন ইঙ্গিত ইত্যাদি। এ কাজগুলো তারই সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা করে থাকেন এবং এ ক্ষেত্রে তাদের নীরবে সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না।দেশের মোট নারীর ৮১ শতাংশ সরাসরি গৃহস্থালির কাজে নিয়োজিত। অথচ দেশের অর্থনীতিতে তাঁদের এই শ্রমের কোনো মূল্যায়ন নেই। আমরা আরও দেখতে পাই, নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার নিয়ম থাকলেও অনেক প্রতিষ্ঠানেই তা মানা হচ্ছে না।যাতায়াতের ক্ষেত্রে তো অনেক বড় একটি সমস্যা। বাড়িতে নারী যতটা না নিপীড়নের শিকার হন, তার চেয়ে অনেক বেশি হন গাড়িতে। নারীদের জন্য নয়টি সংরক্ষিত আসন থাকলেও তা তাঁরা পান কদাচিৎ। শিহাব উদ্দিন, শিক্ষার্থীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।