চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথের গাছসরকার ও স্থানীয় জনসাধারণ আর্থিক দিক দিয়ে লাভবান হবে, রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য—সামাজিক বনায়নের নেপথ্যে এমন ধারণাই কাজ করে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে রেলপথে বাস্তবায়িত সামাজিক বনায়ন কর্মসূচির ক্ষেত্রে এ রকম উদ্দেশ্য ব্যর্থ হতে চলেছে। আশির দশকের মাঝামাঝি রেলপথের পাশে শিশু, আকাশমণি প্রভৃতি গাছ রোপণের সময় কথা ছিল, এর ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ এবং বাকি ২০ ভাগ করে পাবে রেলওয়ে ও কর্মচারীরা। কিন্তু স্থানীয় চক্ররা রাতের আঁধারে গাছগুলো কেটে নেয়। ফলে উদ্যোক্তারা না পাচ্ছে লভ্যাংশ, না হচ্ছে পরিবেশ রক্ষা। রেলপথের অবশিষ্ট বৃক্ষ নিধনের আগেই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। দীর্ঘদিন ধরে পরিচর্যাকারী জনসাধারণও যাতে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হয়, সেদিকেও নজর দিতে হবে।২০১৫ সালের মধ্যে দেশের ২০ শতাংশ ভূমি বনায়নের আওতায় আনার উদ্যোগ সফল করতে হলে রেলপথের পাশে বনায়নের বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। বৃক্ষবেষ্টিত রেলপথ বন্যা, বর্ষা ও ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা পাবে। তাই রেলপথের গাছ রক্ষার জন্য সবার কার্যকর ভূমিকা নেওয়া উচিত। জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।