চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার ধারাবিবরণীওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল একটি টি-টোয়েন্টি, তিনটি এক দিনের এবং দুই টেস্টের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে। এক দিনের শেষ ম্যাচে দারুণ জয়ের মধ্য দিয়ে গত বিশ্বকাপে ৫৮ রানের লজ্জাকে প্রশমিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। সব কটি খেলা বিটিভি সরাসরি সম্প্রচার করায় কর্তৃপক্ষকেও অভিনন্দন। আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মায়ের ভাষায় কথা বলার গৌরব অর্জন করেছি। আমাদের এই অর্জন আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে। সরকারি চ্যানেল হিসেবে বাংলা ভাষাকে সর্বাগ্রে রেখে অনুষ্ঠানমালা সাজানো এবং বহির্বিশ্বে বাংলাকে পরিচিত করা বিটিভির দায়িত্ব। অথচ বিটিভি দুই জাতির ক্রিকেট সিরিজের ধারাবিবরণী প্রচার করছে ইংরেজিতে, যা অধিকাংশ সাধারণ মানুষেরই বোধগম্য হয় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে দেখা যায়, সেখানে চ্যানেলগুলোতে খেলার ধারাবিবরণী তাদের রাষ্ট্রীয় ভাষায় প্রচার করা হয়। তাই যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, তারা যেন বিষয়টি বিবেচনা করে এবং মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে যথাযথ পদক্ষেপ নেয়। মহিউদ্দিন নোমান, জয়পুরহাট।মুঠোফোনে ভোগান্তি বর্তমানে মুঠোফোন ব্যবহারকারীদের জন্য একটি আশঙ্কার ব্যাপার হচ্ছে, অপরিচিত নম্বর থেকে কল করে বিভিন্নভাবে প্রভাবিত করার মাধ্যমে তাঁর সর্বস্ব হাতিয়ে নেওয়া। মোবাইল ফোন অপারেটরদের তথ্য ব্যবহারে জটিলতার কারণে সাধারণ ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়েও কোনো ব্যবস্থা নিতে পারেন না। কখনো লটারিতে মোটা অঙ্কের টাকা জেতার সংবাদ দিয়ে, আবার কখনো জিনের বাদশার পরিচয়ে গভীর রাতে ফোন করে প্রভাবিত করার চেষ্টা করা হয়। অনেক সময় প্রশাসনকে জানিয়েও ফল পাওয়া যায় না। এ ব্যাপারে মোবাইল ফোন অপারেটরদের কিছু করা উচিত। বর্তমানে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া অবাধে মোবাইলের সিম বিক্রি করায় এমনটা হচ্ছে। এ ব্যাপারে সরকারি সুনির্দিষ্ট নীতিমালা আছে। কিন্তু অপারেটররা তা মানছে না। অনেক ক্ষেত্রে কোম্পানির নিযুক্ত ডিলাররা নিজেদের ডকুমেন্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন ফরম পূরণ করে গ্রাহককে শুধু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সিম দিয়ে থাকেন, যা প্রকৃত গ্রাহকদের হয়রানির মূল কারণ। প্রতিকারের কিছু উপায় উপস্থাপন করা হলো: ১। জনবহুল এলাকায় হকারদের অবাধে সিম বিক্রি বন্ধ করুন। ২। কোম্পানির ডিলারদের জবাবদিহির ব্যবস্থা করুন। ৩। একই নামে একাধিক সিম রেজিস্ট্রেশন থাকলে ওই গ্রাহককে কল করে সঠিক তথ্য সংগ্রহ করুন। ৪। রেজিস্ট্রেশনবিহীন সিম বাতিল করুন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। মহিউদ্দিন নোমান জয়পুরহাট।