চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লজ্জা! গত ২৫ ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় বাংলাদেশে আসা এক জাপানি অধ্যাপকের যে করুণ আকুতি ফুটে উঠেছে, তা পড়ে দারুণ মর্মাহত হয়েছি। তিনি বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসে তাঁর সর্বস্ব খুইয়েছেন। গত ১৯ ডিসেম্বর ঢাবির টিএসসি ক্যাফেটরিয়ায় দুপুরের খাওয়ার সময় কে বা কারা তাঁর ব্যাগটি চুরি করেন। ব্যাগে দুই হাজার ডলার, এক লাখ ইয়েন, ৫০ হাজার বাংলাদেশি টাকা, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, মডেম, কিছু বই, মূল্যবান কাগজপত্র এবং পাসপোর্ট ছিল। তিনি প্রথম আলোর মাধ্যমে জানিয়েছেন, তাঁর লাপটপে থাকা তথ্যগুলো খুবই প্রয়োজন যা অন্যদের তেমন কোনো কাজে আসবে না। তাই তিনি শুধু তাঁর ল্যাপটপটি বা এর হার্ডডিস্কটি ফেরত চান। যাঁরা এটি নিয়েছেন তাঁদের কোনো ভোগান্তি যেন না হয় সেজন্য প্রয়োজনে নাম গোপন করে এটি প্রথম আলো কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানান। মাসাহিকো তোয়াগো নামের ওই অধ্যাপক বাংলা ভাষা নিয়ে গবেষণা করছেন। বাংলা ভাষার টানে বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে এসে তিনি যে প্রতিদান পেলেন, তা যে কত কষ্টের তা সহজেই অনুমেয়। সব হারিয়ে এখন তিনি কত অসহায়! লক্ষ করুন, তিনি কিন্তু তাঁর অর্থ ও অন্যান্য সামগ্রী ফেরত চাননি, শুধু গবেষণালব্ধ তথ্য ফিরে পেতে চেয়েছেন। হয়তো তাঁর এত দিনের সব গবেষণার ফসল ওই ল্যাপটপে ছিল! কারণ, একজন গবেষকের কাছে এসব তথ্য যে কত মূল্যবান তা যেকোনো গবেষকমাত্রই অনুধাবন করতে পারবেন। আর এতে বাংলাদেশের ভাবমূর্তি জাপানসহ বহির্বিশ্বে যে কতটা ম্লান হয়েছে তাও বলাই বাহুল্য। এ ঘটনার ফলে বিদেশি বিনিয়োগকারী এবং পর্যটকেরাও এ দেশে আসার আগ্রহ হারিয়ে ফেলবে। সুতরাং যে বা যাঁরা ওইসব সামগ্রী নিয়েছেন, তাঁরা যদি এই পত্রটি পড়ে থাকেন, তাহলে তাঁদের করজোড়ে অনুরোধ করব, এখনো সময় আছে দয়া করে সেগুলো ফেরত দিন। আর বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাব, যেকোনো মূল্যে ওইসব হারানো জিনিস উদ্ধার করে এই বন্ধুদেশ জাপানের বাংলাপ্রেমী বন্ধুকে ফেরত দিন। বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান।মুস্তাফিজ মিলনকল্যাণপুর, ঢাকা।[email protected]পিআরএল সরকারি চাকরির বয়স দুই বছর বাড়ছে। বিজয় দিবস উপলক্ষে এ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবারকবাদ জানাই। মন্ত্রিপরিষদের সচিব মো. মোশাররফ সাংবাদিক সম্মেলনে প্রশ্নোত্তরপর্বে পিআরএল কর্মচারীরা বর্ধিত সময়ের সুযোগ থেকে বাদ যাবেন বলে জানিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ, পিআরএল কর্মচারীরা সরকারি চাকরির সব সুযোগ-সুবিধা ভোগ করেন। তাই এ ক্ষেত্রে পিআরএল কর্মচারীদের জন্য বর্ধিত বয়স কার্যকর করার বিষয়টি বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, বিগত ২০০৮-২০০৯ সালে যেহেতু পিআরএল কর্মচারীদের মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে সুযোগ প্রদান করা হয়েছে, সেহেতু বর্তমান চাকরির বয়স দুই বছর বাড়তি সময়ে পিআরএল কর্মচারীদের ক্ষেত্রেও বহাল থাকার দাবি রাখে। চাকরির বয়স দুই বছর বৃদ্ধির সুফল সবার ক্ষেত্রে প্রযোজ্য করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।মো. আবদুল আওয়াল ভূঞাজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (পিআরএল), মৌলভীবাজার।