চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশনদেশের অর্থনীতির চাকা সচল রাখায় যাদের অবদান কারো থেকে কম নয়, তাদের অন্যতম হচ্ছে শ্রমিক শ্রেণী, যারা প্রতিনিয়ত তাঁরা দেশের জন্য প্রয়োজনীয় ও রপ্তানিযোগ্য দ্রব্য উৎপাদন করে যাচ্ছে। এদের মধ্যে রাষ্ট্রায়ত্ত কারখানায় কর্মরত আছেন প্রায় ৭১ হাজার শ্রমিক, যাঁরা জাতীয় মজুরি কমিশনের অন্তর্গত। অতি নিষ্ঠুর হলেও সত্য, যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার চেষ্টা করেন, সেই শ্রমিক বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারই পুনরাবৃত্তি হচ্ছে এবারের জাতীয় মজুরি কমিশন। অতীতে দেখা গেছে, জাতীয় বেতন স্কেল ঘোষণার এক থেকে দুই বছর পর মজুরি কমিশন ঘোষণা করা হয়, কিন্তু তা একই তারিখ থেকে কার্যকর করা হয়। সেই সঙ্গে বিভিন্ন ভাতাদি বাড়ানো বৈ কমানো হয় না। কিন্তু এ মজুরি কমিশনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সরকার জাতীয় বেতন স্কেল ঘোষণা করেছে ২০০৯ সালের জুলাই থেকে। অন্যদিকে মজুরি কমিশনের ক্ষেত্রে একবার বলা হয়েছে চলতি বছরের জুলাই থেকে, আবার বলা হয়েছে ২০১০ সালের জুলাই থেকে কার্যকরের কথা। শুধু তা-ই নয়, বিভিন্ন ভাতা কর্তনসহ জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন (সরকার ও শ্রমিক নেতৃত্বের সমন্বয়ে গঠিত) এর কোনো সুপারিশই রাখেনি সরকার। যদি সরকার ২০১০ কিংবা ২০১২ থেকে মজুরি কমিশন কার্যকর করে, তাহলে তা হবে যেকোনো বেতন স্কেলের ব্যতিক্রম। যা অতীতে কোনো দিনও হয়নি। যে শ্রমিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ মেশিনারি চালাবেন, তিনি পাবেন না কোনো ঝুঁকি-ভাতা। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য পাবেন না কোনো প্রশিক্ষণ-ভাতা। আগে চাকরিরত অবস্থায় মারা গেলে শ্রমিকের উত্তরাধিকারকে দেওয়া হতো তার ৩৬ মাসের মূল বেতন (গ্রুপ ইনস্যুরেন্স কর্তৃক প্রদত্ত), যা বর্তমানে পাঁচ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দেশে যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, তাতে পাঁচ হাজার টাকায় কী হয়! শ্রমিকের জন্য থাকবে না কোনো প্রফিট বোনাস, যা আগে সব সময় ছিল। শ্রমিক যদি প্রফিট বোনাস না পান, তাহলে কাজে মনোযোগ হারিয়ে ফেলবেন, যার জন্য দায়ী খোদ সরকার ছাড়া কেউ-ই হবে না। পাহাড়ি ভাতার কথা বলা হয়েছে ৩০ শতাংশ মূল বেতন, কিন্তু এক হাজার ৫০০ টাকার বেশি নয়, যা আগে ছিল সর্বোচ্চ তিন হাজার টাকা। উল্লেখ্য, এই ৭১ হাজার শ্রমিকের কেউ-ই সরকারি কোষাগার থেকে বেতন, বোনাস বা ভাতাদি নেন না। এর জোগান দেয় শ্রমিকের নিজ নিজ মিল অথবা ফ্যাক্টরি, শুধু সরকারের অনুমোদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকের স্বার্থ বড় করে রেখে দুটি ভিন্ন কমিশন গঠন করেছিলেন: ১. জাতীয় বেতন কমিশন, যা সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রযোজ্য ২. জাতীয় মজুরি কমিশন, যা সব রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের জন্য প্রযোজ্য। আমরা আশা করব, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে শ্রমিকদের জন্য আলাদা স্কেল ঘোষণা করেছিলেন, তারই গঠিত দল তাঁর সে স্বপ্ন তথা শ্রমিক শ্রেণীকে গলাটিপে হত্যা করবে না।দীপ্ত মসিকর্ণফুলী পেপার মিলস লি.চন্দ্রঘোনা, রাঙামাটি পার্বত্য জেলা।