চি ঠি প ত্র
অবমুক্ত শহীদ মিনারগত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার কথিত মাজারসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আমরা হাইকোর্টের এ রায়কে স্বাগত জানাই। এটা ভাবতেও অবাক লাগে, কীভাবে এত দিন শহীদ মিনারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে কথিত মাজারসহ এসব অবৈধ স্থাপনা এভাবে বহাল থাকল। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দেখা যায়, এই শহীদ মিনার এলাকায় আগে কোনো মাজার ছিল না, এখানে ছিল ঢাকা মেডিকেল কলেজের এক কর্মচারীর কবর। পরে কবরটিকে ধীরে ধীরে মাজার হিসেবে গড়ে তুলছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। সেই সঙ্গে সেখানে আরও গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা, যার ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছিল ভাষাশহীদদের স্মৃতি বহনকারী এই শহীদ মিনার। যাদের কারণে এত দিন শহীদ মিনার এলাকার জায়গা দখলের পাঁয়তারা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি সরকারের উচিত হবে, কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের জায়গা সুরক্ষা এবং এর পবিত্রতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। কারণ, এই শহীদ মিনার শুধু ভাষাশহীদদের স্মৃতিফলকই শুধু নয়, এটি আমাদের অনুপ্রেরণার উৎস। এম ইয়াসিন আরাফাতপূর্ব কলাউজান, লোহাগাড়া চট্টগ্রাম।গ্যাসের সংযোগদুই বছর ধরে সরকারি আদেশে আবাসিক ও অনাবাসিক (কলকারখানায়) গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। গত মাসে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী জানিয়েছেন, এ মাসে সীমিত আকারে কলকারখানায় গ্যাস-সংযোগ দেওয়া হবে। কিন্তু আবাসিক গ্যাস-সংযোগ কবে দেওয়া হবে কিংবা আদৌ দেওয়া হবে কি না, সে সম্পর্কে তিনি কিছুই জানাননি। অন্যদিকে গ্যাস-সংযোগ বন্ধ থাকায় ফ্ল্যাট বাড়ি নির্মাণকারীরা শুধু ফ্ল্যাট নির্মাণ করে চলেছেন, কিন্তু তা বিক্রি-হস্তান্তর করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।ঢাকাসহ বিভাগীয় শহরে দিন দিন ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ, গ্যাসের সহজলভ্য ও তেলের দাম অপেক্ষা সাশ্রয়ী। এ কারণে সাধারণ যাত্রীদের কোনো সুবিধা হয়েছে কি?মো. আলমগীরস্বামীবাগ, ঢাকা।