চি ঠি প ত্র
লোডশেডিংবিদ্যুৎ উৎপাদন বাড়লেও দুর্বিষহ লোডশেডিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে। কিন্তু কেন? আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জীবনে এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পথ নির্বাচন। আর তাদের দক্ষ পথচলা তথা কর্মজীবন আনে সরকারের প্রবৃদ্ধি আর সমৃদ্ধি। এই পরীক্ষার সময় তাই যাবতীয় সুবিধা প্রদান করা সরকারের একান্ত দায়িত্ব। অথচ কত নির্বিকারে চলছে প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টার লোডশেডিং। আমি সব অভিভাবকের পক্ষে শুধু নয়, আজ সার্বিকভাবে জাতির ও অতি প্রয়োজনীয় সময়ের গুরুত্ব বিবেচনা করে লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে আনার জন্য সরকার ও জ্বালানি মন্ত্রণালয় সমীপে আকুল আবেদন জানাচ্ছি। জাতির ভবিষ্যতের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনে অন্য কোনো খাতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে হলেও এই দুই মাস লোডশেডিংয়ের মাত্রা পুরোপুরি কমিয়ে আনতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রাপ্য সুবিধাটুকু অন্তত এই অতি প্রয়োজনীয় সময়ে প্রদান করা হোক। বন্দনা আমীর উত্তরা, ঢাকা।