চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো-মন্দ পুলিশমাঝেমধ্যে পত্রিকার পাতায় দেখা যায়, রাস্তায় ব্যারিকেড দিয়ে বাস ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবন, মাদক ব্যবসা, চোরাচালানি, নারী নির্যাতন, গার্মেন্টস কারখানার ঝুট নামানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে কোনো কোনো পুলিশ সদস্য। এ ছাড়া ঘুষ-দুর্নীতি তো আছেই। পুলিশ বাহিনীর আজকের এই দুর্নীতিগ্রস্ত চরিত্রের মূল কারণ খুঁজে বের করা দরকার। বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া ২০ হাজার পুলিশ সদস্য যুক্ত হওয়ার পর এক লাখ ৪০ হাজারের মধ্যে ৮০ হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধেই কোনো না কোনোভাবে অভিযোগ রয়েছে। এই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনগণকে জানাতে হবে।পুলিশ দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য যদি নিয়োগে ত্রুটি হয়ে থাকে, সেটা খুঁজে বের করা খুব কঠিন নয়। সাধারণত নিয়োগ পরীক্ষা হয় লিখিত ও মৌখিকভাবে; যাচাই-বাছাই করা হয় তাঁর ব্যাকগ্রাউন্ড, সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, সেটাও পরীক্ষা করা হয়। এমনকি নিয়োগপ্রার্থীর সাইকোলজিক্যাল টেস্টও করা হয়।যদি ধরে নেওয়া হয় নিয়োগ সঠিক হয়েছে, তাহলে বুঝতে হবে, পুলিশ প্রশাসনেই দুর্নীতির জীবাণু ছড়িয়ে আছে। যে কারণে একজন ভালো ব্যক্তিও খারাপ হয়ে যান, আর সে খারাপ হওয়ার কারণগুলো দূর না করে শুধু একজনকে সাময়িক বরখাস্ত বা বদলি করে দিলে এর স্থায়ী সমাধান হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ আগের চেয়ে ভালো। প্রশ্ন হলো, তিনি কোন আমলের সঙ্গে তুলনা করেছেন—ব্রিটিশ-পাকিস্তান আমলের পুলিশের সঙ্গে, নাকি বিএনপির শাসনামলের সঙ্গে? পুলিশ যদি আগের চেয়ে ভালো হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটি কাজেই প্রমাণ দিতে হবে।সবশেষে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যে ধরনের নিয়ম-শৃঙ্খলা ও বৈশিষ্ট্য দ্বারা পুলিশ বাহিনী গড়ে তোলা দরকার, তার পূর্বশর্ত পূরণ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি একটার পর একটা অপরাধ করতে থাকেন, তাহলে পুলিশের ভাবমূর্তি বলে কিছু অবশিষ্ট থাকবে না। এ ধরনের পরিস্থিতিতে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।মাহবুবুর রহমান ইসমাইলবাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ঢাকা।[email protected]