চি ঠি প ত্র
ফলাফলের সময়সীমাবিগত তত্ত্বাবধায়ক সরকার দেশের পাবলিক পরীক্ষা, যেমন—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া এবং এক মাসের মধ্যে ফলাফল বের করার আদেশ জারি করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর সময় পর্যন্ত তা কার্যকর করাও হয়েছিল। বর্তমান নির্বাচিত সরকার সেই আদেশ বহাল রেখেছে এবং এ জন্য তাদের ধন্যবাদ জানাই। তত্ত্বাবধায়ক সরকার দুই বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নির্ধারণ ও নির্দিষ্ট সময়ে ফলাফল বের করার বিষয়টি নিশ্চিত করতে পারলেও বর্তমান সরকার দীর্ঘ দুই বছরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ডিগ্রি ও অনার্স পরীক্ষা এবং ফলাফল নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারেনি। ফলে শিক্ষার্থীদের ডিগ্রি বা অনার্স পরীক্ষার ব্যাপারে অনিশ্চয়তা থেকে গেছে। শিক্ষার্থীদের বয়স বেড়ে যাচ্ছে। ডিগ্রি পরীক্ষার এক বছর পর ফলাফল বের হওয়া এবং পরবর্তী ডিগ্রি পরীক্ষা কবে হবে, তার কোনো নিশ্চয়তা না থাকায় শিক্ষার্থীদের হতাশা বাড়ছে। সমাপনী অনার্স পরীক্ষার ছয় মাস পরও ফলাফল বের না হওয়া, পরবর্তী অনার্স পরীক্ষার সময় অনিশ্চয়তা থাকার কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনিশ্চয়তার আতঙ্কে দিনাতিপাত করছে। তত্ত্বাবধায়ক সরকার দুই বছর সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারলে বর্তমান জনগণের নির্বাচিত সরকার নির্ধারিত সময়ে ডিগ্রি কিংবা অনার্স পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল প্রকাশের বিষয়টি কেন নিশ্চিত করতে পারবে না?অনিচা মার্মা, কারিতা মার্মা, ললিতা থিমাবান্দরবান সদর, বান্দরবান।