চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারান্দায় দোয়েল পাখিপ্রায় তিন বছর আগের ঘটনা; ঘরের বারান্দায় বনের পাখি পোষা বিষয়ে প্রথম আলোর নকশায় একটা প্রতিবেদন পড়ে খুব ভালো লাগে। আমার বারান্দায়ও এক জোড়া চড়ুই থাকবে; ইট-কাঠের এই শহরে ঘরে বসে মুক্ত পাখির ডাক শুনতে পারার লোভেই আমার ছোট বারান্দায় কিছু গাছ লাগিয়ে পাখির জন্য বাসা বানিয়ে খাবার রেখে অপেক্ষা করতাম। অল্প কয়েক দিনের মধ্যেই এক জোড়া চড়ুই আমার বানানো বাসায় থাকতে শুরু করে। মাঝেমধ্যে যখন দোয়েল, টুনটুনি আর বুলবুলি অল্প সময়ের জন্য বারান্দার গ্রিলে এসে বসত, তখন মনে মনে ভাবতাম, যদি এক জোড়া দোয়েল সব সময়ের জন্য থাকত!কিছুদিন আগে আমার সেই স্বপ্নও পূরণ হয়েছে। এখন প্রতিদিন সকালে দোয়েলের ডাক শুনে আমার ঘুম ভাঙে। মা-পাখিটা প্রতিনিয়ত ডিমে তা দিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো বাচ্চা ফুটবে। প্রথম আলোকে ধন্যবাদ, কারণ এই পত্রিকার প্রতিবেদনই আমাকে উৎসাহিত করেছে পাখির ব্যাপারে। আমার মন ভালো করার জন্য আমার বারান্দায় আছে এক জোড়া চড়ুই আর এক জোড়া দোয়েল। আমি এখন এক জোড়া টুনটুনির অপেক্ষায় আছি।এই চিঠিটি লিখলাম, আর কেউ যদি বারান্দায় পাখির জায়গা করে দিতে আগ্রহী হয়ে ওঠেন, সেই আশায়।সালাহউদ্দিন হাওলাদারউত্তর কমলাপুর, ঢাকা।কর অবকাশশিল্পের বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও বাণিজ্য সম্প্রসারণে ‘কর অবকাশ’ গুরুত্বপূর্ণ মাধ্যম। কর অবকাশ সুবিধার মাধ্যমে ঢাকার বাইরে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব। শুধু ঢাকাকেন্দ্রিক শিল্পকারখানা স্থাপন না করে ঢাকার বাইরে, যেমন—রাজশাহীতে তা হতে পারে। এ ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দিলে অনেক বিনিয়োগকারীই রাজশাহীতে শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হবেন। এখানে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে চাকরির জন্য ঢাকায় যাওয়ার প্রবণতা কিছুটা কমবে। রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকায় কাজের সুযোগ পাবে। নতুন বাজেটে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. রবিউল করিমসিরাজগঞ্জ সরকারি কলেজ।