চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন পুলিশসুন্দরবনে ট্যুরিস্ট পুলিশ গঠনের উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতার কারণে থমকে গেছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ গঠনের প্রস্তাবনার সূত্রপাত। কিন্তু মাঝপথে এসে প্রক্রিয়াটি ঝিমিয়ে পড়ে। অফুরন্ত প্রাকৃতিক সম্পদের লীলাভূমি সুন্দরবনের গুরুত্ব অনুধাবন করে ১৯৯৭ সালে ইউনেসকো একে বিশ্ব-ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য ইকো ট্যুরিস্টদের সব সময় আকর্ষণ করে। কিন্তু ভ্রমণে তাঁদের পদে পদে বিড়ম্বনায় পড়তে হয়। এ বনের নানা স্থানে পর্যটন স্পট থাকলেও নিরাপত্তার অভাবে পর্যটকেরা সেগুলোতে যেতে পারেন না। তাই নিরাপত্তাব্যবস্থার বিকল্প নেই। ট্যুরিস্ট পুলিশ গঠন হলে সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে। পর্যটন কোনো দেশের পরিচিতির অন্যতম মাধ্যম। এ খাতে এ দেশের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এর উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে।জাহেদুর রহমানতাহেরপুর, বাগমারা, রাজশাহী।চলচ্চিত্রের চালচিত্রআমাদের চলচ্চিত্রের একটা অতীত গৌরব আছে। আগের ছবিগুলো ছিল সামাজিক কাহিনিনির্ভর, বাস্তবসম্মত। ছবির গানে প্রাণ ছিল। সুর ও সংগীতে ছিল বৈচিত্র্য। ছবির শ্রুতিমধুর নাম রাখা হতো। এখন ছবির সংখ্যা কমছে, বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। এই দেশে একটি নামে ছবি হিট করলে এই নামে ছবি তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বড়ই অদ্ভুত। বিশ্বের আর কোথাও এমন হয় কি না আমার জানা নেই। কলকাতার পরিচালকেরা একেকটি ছবিতে ভিন্ন ভিন্ন নায়ক-নায়িকা নিয়ে কাজ করেন। আর আমাদের পরিচালকেরা একঘেঁয়ে কাহিনি নিয়ে একই মুখ নিয়ে পর্দায় হাজির হয়ে দর্শকদের বিরক্ত করেন।কলকাতায়ও প্রেমের ছবি নির্মাণ করা হয়। তবে তাদের ছবির কাহিনিতে ভিন্নতা তাকে। অভিনয়ে প্রাণ থাকে। শুধু অর্থের জন্য নয়, এই শিল্পের অতীত গৌরব ফিরিয়ে আনতে শিল্পী, পরিচালক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।মো. সাইফুর রহমানপতেঙ্গা, চট্টগ্রাম। খিলগাঁও পোস্ট অফিসদীর্ঘদিন ধরে অচল হয়ে আছে খিলগাঁও পোস্ট অফিসের ফ্র্যাংকিং মেশিন । কত দিন ধরে অকেজো তাও বলতে পারলেন না কর্মরত ব্যক্তিরা। ২৩ নভেম্বর বেলা ১১টায় দরকারি একটি চিঠি পোস্ট করতে গিয়ে মুখোমুখি হই এই বিড়ম্বনার। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন জনগণকে দেখানো হয়েছে তার ছিটেফোঁটাও দেখা যায় না সরকারি সেবাদানকারী অফিসগুলোতে।ধরা যাক, একটি সরকারি চাকরির আবেদন পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হলো। কখনো জানতে পারবেন না আবেদনটি নির্দিষ্ট দপ্তরে পৌঁছাল কি না। খিলগাঁও, গোড়ানের কমিশনারের বাড়িতে আরও একটি পোস্ট অফিস আছে। সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, অফিসটি তখনো তালাবদ্ধ। সামনের দোকানে জিজ্ঞেস করে জানা গেল, এই পোস্ট অফিসটি বেশির ভাগ সময় বন্ধই থাকে। পোস্ট অফিসের মতো প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠানের অফিস ইচ্ছেমতো খোলা বা বন্ধ থাকার বিষয়টি দেখার কি কেউ নেই? মোহাম্মদ মোস্তফাখিলগাঁও, ঢাকা।