চি ঠি প ত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ প্রদানের উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালে যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি)। নিয়ম অনুযায়ী এর অধিভুক্ত কলেজগুলো শিক্ষাকার্যক্রম সম্পন্ন করবে এবং ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা গ্রহণসংক্রান্ত কার্যক্রমসহ অন্য কার্যাবলি সম্পাদিত হবে বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র থেকে। কিন্তু প্রায় প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হচ্ছে না। কারণ এর ওপর অর্পিত মূল যে দায়িত্ব তা হলো যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠানের সব ব্যবস্থা করা। কিন্তু তা না করতে পেরে প্রতিষ্ঠানটি বরাবরই ছাত্রছাত্রীদের হতাশ করেছে। যথাসময়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা যেন এক আকাশ-কুসুম ব্যাপার। যে কারণে দেখা যায়, শিক্ষার্থী একটি পরীক্ষা সম্পন্ন করার পর তীর্থের কাকের মতো অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন আবার তাদের পরবর্তী পরীক্ষার সময়সূচি ঘোষিত হবে। ফলে তাদের যে স্নাতক চার বছরে সম্পন্ন হওয়ার কথা, সেখানে তা শেষ করতে গিয়ে ছয় বছর থেকে কখনো কখনো সাত বছর পর্যন্ত লেগে যায়। এ কারণে অপচয় হয় তাদের জীবনের অত্যন্ত মূল্যবান সময়ের। তাল মেলাতে না পেরে তারা পিছিয়ে পড়ে বর্তমান সময় থেকে। আরও কঠিন হয়ে পড়ে তাদের সামনে চলার পথ। এমনিতেই এখানকার শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে। তারমধ্যে অহেতুক তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত করার মাধ্যমে তাদের আরও পেছনে ঠেলে দেওয়া কেন?আশা থাকবে, ভবিষ্যতে হয়তো সরকার দৃষ্টি প্রদান করবে এই প্রতিষ্ঠানটির দুরবস্থার দিকে। নিয়োগ প্রদান করবে যোগ্য ও দক্ষ জনবল। যারা আন্তরিকতার সঙ্গে সব সমস্যা সমাধানে কাজ করবে। তাদের সুদক্ষ পরিচালনায় দূর হবে এর সব স্থবিরতা। আর এখানে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী যথাসময় তাদের শিক্ষাজীবন সম্পন্ন করার সুযোগ পেয়ে ভূমিকা রাখতে পারবে দেশমাতৃকার কল্যাণে।শিকদার রাহাত রায়হান[email protected]সম্মানী ভাতাশিক্ষকেরা হলেন জাতি গড়ার কারিগর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কোমলমতি অবুঝ শিশুদের মানুষ হওয়ার পথ দেখিয়ে থাকেন। গত ৩০ নভেম্বর শেষ হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।এতে হল সুপারদের সম্মানী ভাতা ছিল প্রতিদিন ৯৯.১৬ টাকা করে। নিজ কর্মস্থল তথা ইউনিয়ন ছেড়ে তাঁকে দায়িত্ব পালন করতে হয়েছে দূরের অন্য ইউনিয়নে। ১১টা থেকে একটা পর্যন্ত পরীক্ষা চললেও এর কাজকর্ম শেষ করতে প্রায় সারা দিনই চলে যায়। দ্রব্যসামগ্রী ও যানবাহনের ভাড়া বৃদ্ধির বিড়ম্বনাও আছে। একজন লোককে কষ্ট করে হলেও চললে প্রতিদিন কমপক্ষে ২০০ টাকা খরচ হয়। এ সম্মানী ভাতা খুবই অসম্মানজনক। এ অসম্ম্মান থেকে মুক্তি পেতে চাই। আশা রাখি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।মোহাম্মদ আবু ইউছুফ নাংগলকোট, কুমিল্লা।