চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নজরুল তোরণআগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী সারা দেশে পালিত হবে। নজরুল-নার্গিসের দৌলতপুরও তা থেকে বাদ যাবে না। কোম্পানীগঞ্জ হয়েই দৌলতপুর যেতে হয়। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল কবি নজরুল তোরণ। কিন্তু পরিতাপের বিষয় তোরণটি দেখাশোনার কেউ নেই। প্রতিদিন হাজার হাজার বাসযাত্রী কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। অথচ কেউ বলতে পারবে না এখানে কবি নজরুল তোরণ অবস্থিত। কারণ তোরণটি সর্বদাই ঢাকা থেকে সভা-সমিতি, ব্যবসা-বাণিজ্য ও সিনেমার অশ্লীল পোস্টার-ব্যানারে। আর কয়েক দিন পরই দৌলতপুরে অনুষ্ঠিত হবে নজরুল জন্মবার্ষিকী। প্রতিবছরই নজরুল জন্মবার্ষিকী পালন করার আগ মুহূর্তে স্থানীয় কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে তোরণটিকে দায়সারা গোছের পরিষ্কার-পরিচ্ছন্ন করে থাকে। তারপর আর তোরণটির কথা কারও মনে থাকে না। গত বছরও তোরণটি পরিষ্কার করা হয়নি। বছরে কেবল একবারই আমরা নজরুলকে স্মরণ করে থাকি। কবি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন দৌলতপুরে। কোম্পানীগঞ্জ থেকে দৌলতপুর খুব দূরে নয়। কোম্পানীগঞ্জ থেকে দৌলতপুর পর্যন্ত যে সড়কটি নবীনগর সড়ক নামে পরিচিত সে সড়কটিকে নজরুল ইসলাম সড়ক নামে নামকরণ করা হোক। আশা করি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।সফিক উদ্দিন আহম্মদকোম্পানীগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা।বাসিয়া নদীকে বাঁচানসিলেট জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বিশ্বনাথ। বিশ্বনাথের প্রাণকেন্দ্র নতুন বাজার এবং পুরান বাজারের ঠিক মধ্য দিয়ে বয়ে গেছে সুরতা নদীর শাখা নদী বাসিয়া নদী। বিশ্বনাথবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই নদী বর্তমানে মৃতপ্রায়। দখল আর দূষণে এই নদী তার আসল রূপ হারিয়ে বর্তমানে খালের রূপ ধারণ করেছে। এখন আর এটিকে নদী বলে চেনাই যায় না। প্রভাবশালী ভূমিখেকোদের কবলে পড়ে স্রোতস্বিনী বাসিয়া এখন স্রোতহীন! নদীটির স্থানে স্থানে পলি জমে অনেকটা বাঁধের মতো সৃষ্টি হয়েছে। শুকিয়ে গেছে পানি। সামান্য যাও পানি রয়েছে তা দূষণের ফলে কালচে রং ধারণ করেছে। অর্থাৎ বাসিয়া নদীর এখন মুমূর্ষু অবস্থা। ফলে বাসিয়া নদীর সঙ্গে জড়িত মানুষের অবস্থা এখন অনেকটা অসহায়ের মতো। এই নদীটিতে জাল ফেলে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, তারা এখন অন্য পেশায় ঝুঁকছে। তা ছাড়া নদীর পানি কৃষি কাজেও ব্যবহার করা হতো। কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষি কাজও ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় বিশ্বনাথের প্রাণ ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসিয়া নদীটিকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।রফিকুল ইসলামনোয়াগাঁও, ইসলামাবাদ,বিশ্বনাথ, সিলেট।