চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থিতা বাতিল!মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য কোটা পূরণে বর্তমান সরকার ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মহতী উদ্যোগ গ্রহণ করে, যার প্রিলিমিনারি পরীক্ষা গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার আগেই আবেদনপত্রের সঙ্গে মুক্তিযোদ্ধার সনদ জমা না দেওয়ায় ৯৫ জন আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২২ মার্চ প্রকাশিত হয়। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১১ জুন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৬৬ জনকে মুক্তিযোদ্ধা সনদ জমা না দেওয়ার কারণ দেখিয়ে তাঁদের প্রার্থিতা বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। যদি ওই ৬৬ জন মুক্তিযোদ্ধার সনদ আবেদনপত্রের সঙ্গে জমা না দিয়ে থাকেন, তাহলে তাঁরা কিসের ভিত্তিতে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন? যদি কোনো কারণবশত ওই ৬৬ জন পরীক্ষার্থীর মুক্তিযোদ্ধা সনদপত্র পিএসসি কর্তৃপক্ষের কাছে না থাকে, তাহলে তা লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগেই জমাদানের আদেশ দিয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষাই হয়তো অনেক অবহেলিত মুক্তিযোদ্ধার সন্তানের জন্য সরকারি চাকরিতে প্রবেশের শেষ সুযোগ। তাই মানবিক কারণে ওই ৬৬ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা নিতে পিএসসির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মুজিবুর রহমানমুক্তিযোদ্ধা, কল্যাণপুর, ঢাকা।