চি ঠি প ত্র
সঠিক সিদ্ধান্তপ্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যে জাতিগত সহিংসতায় সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের সীমান্তে নিরাপদ আশ্রয়ের জন্য দলে দলে প্রবেশ করছে, অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মিয়ানমার সীমান্তে পুশব্যাক করে দিচ্ছে। মিয়ানমার সীমান্ত অভিমুখে কড়া সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। বাংলাদেশ সরকার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। এমনকি সংসদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও বলেছেন ‘রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেবে না বাংলাদেশ।’ তাঁর এই বক্তব্যকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। কেননা, সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে আসা রোহিঙ্গাদের ছত্রচ্ছায়ায় যে সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করবে না, এর গ্যারান্টি কী। তবে বিরোধী দল বিএনপি মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিএনপির এই অনুরোধ যুক্তিসংগত বটে, কিন্তু মানবিকতার বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলে পরে যদি মিয়ানমার সরকার তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায় কিংবা বাংলাদেশের সীমান্ত অঞ্চলে আরাকান পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এটা সামাল দিতে বা দেওয়াটাও সহজ হবে না। তাই অন্যের উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনে লাভ নেই। তা ছাড়া সংঘাত পুরো মিয়ানমারে নয়, একটি রাজ্যে, তাই এখানে মানবিক দিক বিবেচনা না করাই স্বাভাবিক। রোহিঙ্গাদের জন্য সীমান্ত না খোলার সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন জানাই। সেই সঙ্গে সরকারকেও ধন্যবাদ জানাই।আব্দুর নূর হাসিবলালবাগ, ঢাকা।মোহাম্মদপুর-উত্তরা বাসমোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটে একাধিক বাস সার্ভিস চালু আছে। কিন্তু উত্তরা রুটে সরাসরি কোনো বাস নেই। এই রুটে কোথাও যেতে হলে শ্যামলী বা ফার্মগেট হয়ে যেতে হয়। এর জন্য যাত্রীদের অশেষ দুর্ভোগের শিকার হতে হয়। কৃষি মার্কেট থেকে শিয়া মসজিদ, তাজমহল রোড, সোহরাওয়ার্দী হাসপাতাল, শ্যামলী, আগারগাঁও, কাকলী-উত্তরা বাস সার্ভিস চালু করলে ছাত্রছাত্রী চাকরিজীবী তথা সর্বস্তরের জনগণ অশেষ উপকৃত হবে।ডা. এম ই হকঢাকা।