চি ঠি প ত্র
সামাজিক অনাচাররেগে গেলে বিভিন্নভাবে মানুষ তা প্রকাশ করে। রাগ কমানোর একটি উপায় হচ্ছে গালাগালি করা। আমাদের দেশে অনেকেই রাগ কমাতে এর ওপর ভর করেন। শিক্ষাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর অনেকে গালাগালি বিষয়টিকে নিজের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। একজন লেখক কৌতুক করে গরিবের গালাগালিকে গরিবের কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন। বিভিন্ন দেশের মানুষ গালাগালির মাধ্যমে রাগ প্রকাশ করে থাকে। এ জন্য প্রতিটি ভাষায় কিছু বিশেষ নির্বাচিত শব্দ ব্যবহূত হয়। আমাদের দেশে অনেকে এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন, যা শুনে কানে আঙুল দিতে হয়। তখন পরিবার-পরিজন সঙ্গে থাকলে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গালাগালির মাধ্যমে রাগ দমনের এই কৌশল একটি সামাজিক অনাচার। এ অনাচার থেকে সমাজকে মুক্ত করা একান্ত প্রয়োজন। শালীনতা ও শিষ্টাচার ছাড়া কোনো জাতি ভদ্র বলে পরিচিতি লাভ করতে পারে না। সর্বজনীন শিক্ষা এ ব্যাপারে অনেক সহায়ক হবে বলে মনে করি। এ দিকটির প্রতি সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।কবিতা চাকলাদারলক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর।জাতীয় বিশ্ববিদ্যালয়বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বেশির ভাগ সন্তানই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু তাদের শিক্ষা ও সময় নিয়ে ভাবার কি কেউ আছে? যদি থেকেই থাকে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সেশনজট কেন? প্রথম আলো পত্রিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সেশনজট সম্পর্কে ইতিমধ্যে অনেক লিখেছে কিন্তু তাতে কি কোনো উন্নতি হয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ মাসের গণ্ডি থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? মোটেই না। চার বছর মেয়াদি সম্মান শ্রেণীর ছাত্ররা সাত থেকে সাড়ে সাত বছরে নিচ্ছেন তাঁদের সম্মান শ্রেণীর সনদ। এতে কি সরকারি চাকরির বয়স জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দু-তিন বছর বাড়িয়ে দেবে সরকার। সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে চায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এত সংখ্যক ছাত্রের অবনতি হলে বাংলাদেশকে ডিজিটাল করা আদৌ সম্ভব কি? মনে হয় না সম্ভব হবে। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত শিরোনাম ‘সেশনজট কুরে খাচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন’ এই উক্তিটি যেন সরকারের বোধগম্য হয়। তাই আমার বিনীত অনুরোধ, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যেন অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে বিশেষ দৃষ্টি দেন। বিমল শর্মানীলফামারী সরকারি কলেজ।