চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ট্রাফিকউত্তরা মডেল টাউন একটি আবাসিক এলাকা। এর মাঝ দিয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রোড। সেখানকার ট্রাফিকব্যবস্থার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, গাড়ি না থাকলে উত্তরার পূর্ব বা পশ্চিম দিকে যারা থাকে, তারা কেউ এক দিক থেকে অন্য দিকে যেতে পারবে না। নিম্ন আয়ের মানুষের বাহন রিকশার মূল সড়ক পার হওয়া নিষেধ। ফলে উত্তরার এক অংশ থেকে অন্য অংশে যেতে হলে নিম্ন আয়ের মানুষ তথা বয়স্ক, নারী ও শিশুদের ব্রিজের ওপর দিয়ে অতি কষ্টে যেতে হয়, যা সত্যিই বেদনাদায়ক। উত্তরার এক অংশ থেকে অন্য অংশে স্কুল-কলেজ, হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, হাটবাজার প্রভৃতির কারণে জনগণকে প্রতিনিয়ত এপার-ওপার চলাচল করতে হয়। বর্তমান ট্রাফিকব্যবস্থা চালু করার সময় উত্তরার জনগণের সুবিধা-অসুবিধার কথা চিন্তা না করে শুধু ঢাকা-ময়মনসিংহ রোডের সুবিধাই বিবেচনায় রাখা হয়েছে। এ ব্যবস্থা উত্তরার জনগণের নাগরিক অধিকারকে খর্ব করেছে।আশা করি, আজমপুর ব্রিজের কাছ দিয়ে এপার-ওপার রিকশা চলাচলের ব্যবস্থা করে যারা গাড়ি কিনতে পারে না এরূপ গরিষ্ঠ জনগণের নাগরিক অধিকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রদ্ধাশীল হবে।আবদুল মান্নান, ঢাকা।ফুটপাতে মোটরসাইকেলরাজধানীতে বেপরোয়া মোটরসাইকেলের চালকদের দৌরাত্ম্য ইদানীং অনেক বেড়ে গেছে। রাস্তায় তাদের বিপজ্জনকভাবে চলাচলে সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অধিকাংশ চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। আইন অমান্য করা তাদের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তারা ফুটপাতের ওপর দিয়েও মোটরসাইকেল চালানো শুরু করেছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। তাদের কারণে পথচারীদের ফুটপাত দিয়ে নিরাপদে হাঁটাই দায় হয়ে পড়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও তারা এখনো ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো বন্ধ করেনি। বারবার আইন অমান্য করেও কোনো শাস্তি না পাওয়ায় তাদের সাহস বেড়ে যাচ্ছে। কাজেই, আইন অমান্যকারী মোটরসাইকেলের চালকদের শাস্তি দেওয়ার মাধ্যমে তাদের দৌরাত্ম্য নির্মূলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা।নারীর টিটি টিকাসম্প্রতি কমিউনিটি ক্লিনিকের প্রচারণায় টেলিভিশনে দেখা যাচ্ছে, বিভিন্ন রোগের চিকিৎসার সঙ্গে রোগ প্রতিরোধের জন্য মহিলাদের টিটি টিকার কথা বলা হচ্ছে। টিটি টিকা (ধনুষ্টঙ্কার) গ্রহণের জন্য মহিলাদের বয়স বলা হচ্ছে ১৫-৪৫ বছর। অথচ স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি ক্লিনিকের সার্ভিস প্রোভাইডার বলছে ১৫-৪৯ বছর। জাতীয় সম্প্রচার কেন্দ্রের কথা সঠিক নাকি একজন মাঠকর্মীর কথা সঠিক? এ প্রশ্ন উত্থাপন করায় একজন মাঠকর্মী তাঁর মাসিক রিপোর্ট ফরম ও একজন সার্ভিস প্রোভাইডার তাঁর প্রশিক্ষণ ম্যানুয়েলের ১৭৪ নম্বর পৃষ্ঠা খুলে দেখান। আমি দেখতে পাই, তাঁদের কথাই সঠিক। এখন আমার প্রশ্ন হলো, জাতীয় সম্প্রচার কেন্দ্র থেকে কেন ভুল তথ্য প্রচার করা হচ্ছে, এসব দেখার কি কেউ নেই?মুহম্মদ আবু তাহেরসেনবাগ, নোয়াখালী।পদ্মা সেতুর অর্থায়নপ্রস্তাবিত প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দেবে না—এতে দেশবাসী হতাশ। বিশ্বব্যাংকের এরূপ আচরণ ‘গাছে তুলে দিয়ে মই সরিয়ে নেওয়া’র শামিল। এমতাবস্থায় পদ্মা বহুমুখী সেতুর অর্থায়নের জন্য একটি প্রস্তাব রাখছি যা দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে। এ দেশের সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী যাঁরা সপ্তাহে দুই দিন (শনিবার অতিরিক্ত এক দিনসহ) ছুটি ভোগ করেন, তাঁরা মাসের অতিরিক্ত ছুটির দিনগুলোর জন্য প্রাপ্য বেতনের ৫০ শতাংশ বা ২৫ শতাংশ পদ্মা সেতুর অনুকূলে দিয়ে ত্যাগের অনন্য স্বাক্ষর রাখতে পারেন। যাঁরা সপ্তাহে এক দিন ছুটি ভোগ করেন, তাঁরাও অনুরূপভাবে (মাসে অন্তত এক দিন) অর্থসহায়তা প্রদান করতে পারেন। এ কাজে সুশীল সমাজ, ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহায়তা নিয়ে একটি গ্র্যান্ড তহবিল গঠন করা যেতে পারে এবং এ-সংক্রান্ত হিসাব ও তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে হবে।সরকারকে ‘একবার না পারিলে দেখ শতবার’—এ আগ্রহ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনাও চালিয়ে যেতে হবে। বিশ্বব্যাংক তার পছন্দের যে কোম্পানিকে দিয়ে পদ্মা সেতুর কাজ করিয়ে নিতে চেয়েছিল, তার সামর্থ্যের বিষয়টিও সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখা দরকার। পাশাপাশি উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগ (যদি থাকে) নিষ্পত্তির ব্যাপারে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতি অবলম্বন করতে হবে। পরিমল মণ্ডলগোঁসাইপুর, নওগাঁ।