চি ঠি প ত্র
পাটুরিয়া কালারপোল সেতুচট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের পটিয়া উপজেলার অন্তর্গত কালারপোল মজ্জোরটেক সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বর্তমানে যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাফেরা করাও মুশকিল। জনগণকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সফর আলী মুন্সির হাটসংলগ্ন সেতুটি এর আগে ভেঙে গেলে লোহার প্লেট দিয়ে জোড়াতালির পর কোনো রকমে টিকে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর কালার পোল সেতুটি বিধ্বস্ত হয়। আজও তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আসিফ ইকবালপটিয়া, চট্টগ্রাম।চাকরির আবেদনের বয়সসীমাসংসদে শিক্ষামন্ত্রী সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ করেছেন। মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের বয়সসীমা আরও দুই বছর বাড়ানো হবে বলে জানতে পারলাম। চাকরির বয়স বাড়ানোর অর্থ হলো, দুই বছর সরকারি কোনো চাকরিজীবী অবসরে যাবেন না, পদ শূন্য হবে না।অন্য দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের দীর্ঘমেয়াদি সেশনজটের কারণে শিক্ষাজীবন শেষ করতে ২৮ বছর লেগে যায়। শিক্ষাজীবন শেষে চাকরিজীবনে ঢুকতে সে সময় পায় মাত্র দুই বছর। লেখাপড়া শেষ করে সময়ের অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে না পারার চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে।মো. মারুফ হোসেনরংপুর।