চি ঠি প ত্র
চাকরির বয়সসীমাবর্তমানে আমাদের দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করতেই হয়ে যায় ২৭-২৮ বছর। চাকরির এই তীব্র প্রতিযোগিতার বাজারে বয়সের কারণেই অনেকে যোগ্য বা পছন্দের চাকরিতে প্রবেশ করতে পারছেন না। উন্নত বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। বর্তমান সরকার সরকারি চাকরিতে অবসর গ্রহণের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করেছে, যা প্রশংসার দাবি রাখে। আমরা চাই, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও ৩২ বছর করা হোক। যাতে বেকার যুবকেরা অন্ধকার পথে পা না বাড়ান। আশা করছি, বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসবে। তানজিনকদমতলী, ঢাকা।গাড়ির হর্নযান্ত্রিক এই শহরে সমস্যার অন্ত নেই। আর এমনই একটি সমস্যার নাম গাড়ি ও অন্যান্য যানবাহনের অতি আওয়াজ এবং বিকট শব্দের হর্ন। বিকট এই আওয়াজে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিকট এই আওয়াজের জন্য ধর্মীয় ও শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে।কিছু চালক আছেন, যাঁরা হাসপাতালের সামনেও বিকট আওয়াজের এই হর্ন বাজাতে দ্বিধাবোধ করেন না। বিকট এই আওয়াজের জন্য শিশুদের শ্রবণশক্তি লোপ পাচ্ছে। দুর্ভোগের এখানেই শেষ নয়। ইদানীং কিছু মোটরসাইকেলে হর্নের পরিবর্তে বাজানো হয় উচ্চ আওয়াজে বিকট সব গান। পেছন থেকে বোঝার উপায় নেই যে কোনো গাড়ি আসছে। ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। আবার কিছু গাড়িতে বাজানো হচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের শব্দ। তাই এখন এসব প্রতিষ্ঠানের প্রকৃত গাড়িকে কেউ গুরুত্ব দিয়ে পথ ছেড়ে দিচ্ছে না। আমাদের শহরের রাস্তাগুলোতে একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি যেভাবে লেগে থাকে, তাতে আদৌ কি এত বিকট আওয়াজের হর্ন প্রয়োজন পড়ে?তাই যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে আইন করে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যাটি সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।বাচ্চু, বিপ্লব ও উৎপললৌহজং, মুন্সিগঞ্জ।