চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে ঘুমাতে চাইকক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাছারী পাহাড়, গুদিকাটা, চেপ্টামোড়া— তিনটি প্রত্যন্ত গ্রাম। যেখানকার দরিদ্র পরিবারের ৮০ ভাগ মানুষ সকাল হলেই জীবিকার তাগিদে দৌড়ান কাঁধে লাঙল আর বলদ নিয়ে মাঠে অথবা কুঠার নিয়ে পাহাড়ে। শিক্ষার অথবা বিদ্যুতের আলোতে আলোকিত নন, সূর্যের আলোয় আলোকিত এসব মানুষ। মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমে বাঁচার লড়াই তাঁদের নিত্যদিনের সঙ্গী। সন্ধ্যায় ঘরে ফিরে অবশ শরীর বিছানায় এলিয়ে দেন একটু শান্তিতে ঘুমানোর জন্য, আর তখনই শুরু হয় ডাকাতের উপদ্রব। এই ডাকাতগোষ্ঠী কেড়ে নেয় তাঁদের ভবিষ্যতের জন্য অতিকষ্টে জমানো অর্থ। এসব গ্রামের মানুষকে ডাকাতের যন্ত্রণায় নিদ্রাহীন রাত কাটাতে হয়।বিশেষ করে বর্ষার সময় প্রতিটি রাত সেসব মানুষের কাছে বিভীষিকা হিসেবে হাজির হয়। কিন্তু এ এলাকার পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। বিভীষিকার রাত পার হলে ভোরের দিকে কখনো কখনো পুলিশের দেখা মেলে। তখন তাদের কিছুই করার থাকে না। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেখানে পুলিশের, সেখানে এলাকার লোকজনকেই এখন রাতভর পাহারায় নামতে হচ্ছে। সারা দিন খাটুনির পর রাতে পাহারার কাজ সেরে আবার পেট বাঁচানোর সংগ্রামে বের হতে হচ্ছে সবাইকে। এভাবে আর কত দিন? আমরা বাঁচতে চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই। হতদরিদ্র মানুষগুলোকে ডাকাতের উৎপাত থেকে বাঁচান। মো. রিদুয়ানুল হককাছারী পাহাড়, কক্সবাজার। হাটবাজারে বটগাছএকসময় দেখা যেত গ্রামগঞ্জ তো বটেই, শহরের হাটবাজারেও বট, পাকুড়, অশ্বত্থগাছ হাটবাজারের শোভাবর্ধন করেছে বহুলাংশে। সুশীতল বাতাস আর ছায়াঘেরা পরিবেশ নিয়ে হাটবাজারের বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে তারা দাঁড়িয়ে থাকত বছরের পর বছর। এমনকি হাটের নির্ধারিত দিন ছাড়াও দূরদূরান্তের ক্লান্ত পথিক একটু বিশ্রামের আশায় গাছের নিচে এসে বসত। বড় বড় গাছগুলো ছিল হাটবাজারের চিরায়ত সৌন্দর্যের বাঁধানো ছবির মতো। হাটবাজারের নজরকাড়া সেই বৈশিষ্ট্য আর চোখে পড়ে না। যে দু-একটা গাছ দেখা যায়, সেগুলো দেশি ফল বা কাঠের গাছ। অবাধে বৃক্ষ নিধন এবং নতুন করে রোপণ না করার ফলে এসব গাছ এখন বিলুপ্তির পথে। এখনই এ বিষয়ে নজর না দিলে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এসব গাছ চিরতরে হারিয়ে যাবে। তাই হাটবাজারের চিরায়ত সৌন্দর্য ফিরিয়ে আনতে বট, পাকুড় ও অশ্বত্থগাছের চারা রোপণ করা খুবই দরকার। রাজশাহী জেলার তাহেরপুর, ভবানীগঞ্জ, মচমইল, গাঙ্গোপাড়া, মোহনগঞ্জ, কেশরহাট, গোদাগাড়ী, বানেশ্বর ও নওহাটা হাটসহ অন্যান্য হাটবাজারে বট, পাকুড় ও অশ্বত্থগাছের চারা রোপণ করুন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসন, রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।বিদ্যালয়ে নিয়োগকয়েক দিন আগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ রূপরেখা খসড়া নীতি পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাঁরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন, তাঁদের জুলাই মাস থেকে তিন ধাপে জাতীয়করণে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ৪২ হাজার শিক্ষকের মধ্যে ৩০ হাজার প্যানেলভুক্ত শিক্ষক আছেন। তাঁরা শেষ পর্যন্ত নিয়োগ পাবেন কি না, পেলে কত দিন পর পাবেন, এসব নিয়ে অনিশ্চয়তা আছে। আশা করি, এই ৩০ হাজার বেকার, প্যানেলভুক্ত শিক্ষকের প্রতি সরকার বা শিক্ষামন্ত্রী সদয় নজর দেবেন।মো. সাজেদুল হকসিরাজগঞ্জ, ডোমার, নীলফামারী।