চি ঠি প ত্র
বিরুদ্ধ প্রচারণাসাম্প্রতিক সময়ে আমাদের সিলেট শহরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটেছে। তারা সাধারণ জনগণকে আকৃষ্ট করার জন্য হরেক রকমের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এ ধরনের একটি অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অনুষ্ঠানে তারা যে বক্তব্য দিয়েছিল তার একটি বড় অংশ ছিল এই রকম, ‘যত পারো তত সন্তান উৎপাদন করো। আমরা সন্তান উৎপাদন করব এবং এরা বড় হলে বিদেশে টাকা আয়ের জন্য রপ্তানি করব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বলতে কিছু নেই।’ এ ধরনের বক্তব্য দিয়ে তারা মানুষকে প্ররোচনা দিচ্ছে বেশি বেশি সন্তান উৎপাদন করার জন্য। অথচ আমাদের সরকার এই জন্মনিয়ন্ত্রণ খাতে হাজার হাজার কোটি টাকা গুনছে, যাতে করে এ খাত নাগালের বাইরে না যায়। তাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন, এ ধরনের প্ররোচনাদানকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হোক।হোসাইন আহমদ লিলুবাগবাড়ী, সিলেট।পরিবেশসম্মত কৃষিরাসায়নিক সার ও কীটনাশকে মাটি ও পানি দূষিত হয়ে গেছে। ফলে যে ফসল এখন উৎপাদিত হচ্ছে তা মানবদেহের জন্য ক্ষতিকর, ধ্বংস হয়ে যাচ্ছে মৎস্য সম্পদ। এ অবস্থা চলতে দেওয়া যায় না। নিজের এবং প্রজন্মের ভবিষ্যতের দিকে তাকিয়ে এ চক্র ভেঙে বের হয়ে আসতে হবে। পশ্চিমা বিশ্বের অতিষ্ঠ মানুষও এখন প্রকৃতির কাছে ফিরে আসছে। তাই আসুন, প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মানবদেহের জন্য উপযোগী পরিবেশসম্মত কৃষি চর্চা করি, জৈবসার, বালাইনাশক ব্যবহার করে মাটির স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে আনি এবং ভালো খাদ্য গ্রহণ করি। বাকের আহমেদ, খুলনা।