চি ঠি প ত্র
শজনেগাছ লাগানশজনেগাছ আমাদের সবার পরিচিত একটি বৃক্ষ। অতুলনীয় ভেষজ গুণসমৃদ্ধ এই গাছ কিছুদিন আগেও গ্রামবাংলার প্রতিটি বাড়িতেই দেখা যেত। কিন্তু কাঠের দামের কারণে বাড়ির চারপাশে পরিবেশ বিপর্যয়কারী বিদেশি কাঠজাত বৃক্ষরোপণের ফলে শজনেগাছ এখন আর তেমন চোখে পড়ে না। অথচ এই গাছের গুরুত্ব তুলনাহীন। এর পাতা, ডাল, মূল—প্রতিটি অংশই ঔষধি গুণের। বিশেষ করে, রক্তের কোলেস্টেরল হ্রাস, হূদেরাগ এবং উচ্চ রক্তচাপজনিত রোগ প্রতিরোধ ও প্রতিকারে এর গুণ ধন্বন্তরি। আর সবজি হিসেবে এটি সবার কাছে সমান জনপ্রিয়। শজনেগাছের রোপণ পদ্ধতিও সহজ। এর ফুল মৌমাছির কাছে খুব প্রিয়। এ থেকে আহরিত মধুর গুণও ভালো। এই গাছ থেকে প্রতিবছর ভালো আয় হয়। ফলে গরিব গৃহস্থের অভাব-অনটনের সময় বন্ধুর মতো সহায়তা করে। এমনকি এটি বিদেশে রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাই সবখানে কমবেশি শজনেগাছ লাগানো দরকার। দ্রব্যের আকাশছোঁয়া মূল্যের বাজারে আহাজারি না করে স্বাবলম্বী হতে শজনেগাছ লাগানোর মাধ্যমে পারিবারিক সবজির চাহিদা পূরণে সবাইকে উৎসাহিত করা দরকার। যা নিজেদের পক্ষে আবাদ করা সম্ভব, তা বাজার থেকে না কিনে আসুন শজনেগাছ লাগাই। জাহেদুর রহমান ইকবালবাগমারা, রাজশাহী।