চি ঠি প ত্র
কোটা পদ্ধতির সংস্কারবেকারত্ব বাংলাদেশের জন্য একটি অভিশাপ এবং জাতীয় সমস্যা। বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতির কারণে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সম্প্রতি ৩১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। এতে দুই হাজার ৭২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। যোগ্য প্রার্থী না থাকায় প্রাধিকার কোটায় (মুক্তিযোদ্ধা, মহিলা, উপজাতি, জেলা) ৭৭৩টি পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা ৫৫০ জন, মহিলা ৫৪ জন, উপজাতি ১২৯ জন। এসব পদ সংরক্ষিত রাখা হয়েছে। যে দেশে বেকারত্ব একটি প্রধান সমস্যা, সেই দেশে কোটা পদ্ধতির কারণে ৭৭৩টি পদে নিয়োগ দেওয়া হয়নি, যা বর্তমান প্রেক্ষাপটে চাকরিপ্রার্থীদের জন্য চরম হতাশার বিষয়। যেহেতু প্রাধিকার কোটায় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, তাই লিখিত ও মৌখিক—এই উভয় পরীক্ষায় উত্তীর্ণ মোট পাঁচ হাজার ৪৮৯ জনের মধ্য থেকে যদি মেধার ভিত্তিতে ৭৭৩ জনকে নিয়োগ দেওয়া হতো, তাহলে ৭৭৩ জন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেত, ৭৭৩টি পরিবার উপার্জনক্ষম বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেত, ৭৭৩টি পরিবার উপার্জনক্ষম মানুষ পেত, ৭৭৩টি পরিবার বাঁচত। সর্বোপরি, দেশ পেত ৭৭৩ জন প্রকৃত মেধাবী। তাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার এখন সময়ের দাবি এবং জাতীয় স্বার্থে তা সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সুতরাং সঠিক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। রানামুজিব হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা শিক্ষা বোর্ডচট্টগ্রাম বিভাগে প্রায় তিন কোটি মানুষের বসবাস। আয়তনের তুলনায় লোকসংখ্যা খুব বেশি। লোকসংখ্যা বেড়েই চলছে, বাড়েনি প্রযুক্তিগত জ্ঞান আর দক্ষতা। পার্শ্ববর্তী দেশ ভারত ও চীন যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা অনেক পিছিয়ে। কিন্তু তাদের তুলনায় প্রাকৃতিক সম্পদ, জনশক্তি, মেধা—কোনোটাতেই আমরা পিছিয়ে নেই। অভাব শুধু সমসাময়িক প্রযুক্তিগত জ্ঞানের। বর্তমান প্রযুক্তির যুগে যে দেশ ডিপ্লোমা শিক্ষা তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করতে পেরেছে, সেই দেশ তত দ্রুত উন্নতি করেছে। এ দেশে জনসংখ্যার তুলনায় ডিপ্লোমা ইনস্টিটিউটের সংখ্যা খুব কম; যা০ আছে তার বেশির ভাগই প্রধান শহরগুলোতে। যেখানে গিয়ে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ বহন করে শিক্ষা গ্রহণ করা প্রত্যন্ত অঞ্চলের অনেকের পক্ষে সম্ভব হয় না।তাই এই অঞ্চলের মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর মানুষকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার জন্য চট্টগ্রামে একটি সম্মিলিত ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, চট্টগ্রাম বিভাগে একটি ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে ডিপ্লোমা শিক্ষা প্রসারের প্রতিবন্ধকতা দূর করুন। মিথুন দাশ, পটিয়া, চট্টগ্রাম।