চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট উপাচার্যের প্রতিবুয়েটের সাম্প্রতিক অচলাবস্থা বুয়েট পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে আলোড়িত করেছে। সব ধরনের প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়েটের এই সংকটাবস্থার কারণ, এর বিরূপ প্রভাব এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে বিস্তারিত তর্ক-বিতর্ক চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় উপাচার্যের কাছে এই খোলা চিঠি লিখছি। আমরা বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত, যাঁদের অনেকেই বিভিন্ন মেয়াদে বুয়েটে শিক্ষকতাও করেছি। আপনি আমাদের বুয়েট পরিবারের একজন জ্যেষ্ঠ শিক্ষক, সেই হিসেবে আপনার প্রতি আমরা পূর্ণভাবে শ্রদ্ধাশীল। কিন্তু উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে আপনার গৃহীত নানা পদক্ষেপ আমাদের মর্মাহত করেছে। এর মধ্যে কোর্স রেজিস্ট্রেশনে পরিবর্তনের ঘটনাটি অত্যন্ত গুরুতর, যা বুয়েটের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনেও পরিষ্কারভাবে এসেছে। বুয়েটের সুনাম ও সম্মানের মূল ভিত্তি যে একাডেমিক ইন্টেগ্রিটি, তাতে সরাসরি আঘাত করেছে এ পদক্ষেপ। দ্বিতীয়ত. বুয়েটে ছাত্রসংগঠনের বেপরোয়া আচরণ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে, যে বিষয়ে আপনি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। আমরা আশা করেছিলাম, বুয়েটের উপাচার্য হিসেবে আপনি রাজনৈতিক প্রভাবের বাইরে থাকবেন। কিন্তু আপনার কার্যক্রম আমাদের প্রিয় শিক্ষাঙ্গনের মর্যাদা সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে।তৃতীয়ত. বুয়েটের প্রচলিত সংস্কৃতি ও ঐতিহ্যের বিপরীতে আপনার গৃহীত পদক্ষেপ বুয়েটের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ক্ষুব্ধ করেছে।এই খোলা চিঠি যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয় থেকে লিখছি, সেখানে আমরা ৪০ জনের মতো স্নাতকোত্তর ছাত্রছাত্রী আছি, যাঁরা বুয়েটের স্নাতক। আপনি জেনে আনন্দিত হবেন যে বুয়েট স্নাতকরা এখানে এবং বিশ্বের অন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা আর গবেষণায় উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন। কিন্তু বুয়েটের চলমান অস্থিরতা এই সম্ভাবনাকে ব্যাহত করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে বিভাগীয় প্রধান, ডিন, অথবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকাকালে আপনি যে অবদান রেখেছেন, তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু বর্তমানে আপনি একই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হয়ে দায়িত্ব পালনে সহকর্মী এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় আস্থা অর্জনে সফল হননি। বুয়েটের সংকট এ মুহূর্তে এমন এক জায়গায় পৌঁছেছে যে আপনার পক্ষে সবার আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এই অবস্থায় আমরা মনে করি, বুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোই আপনার জন্য সবচেয়ে সম্মানজনক এবং বুয়েটের জন্যও সার্বিকভাবে মঙ্গলকর।যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বুয়েটের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীশিকাগো, যুক্তরাষ্ট্র।