চি ঠি প ত্র
বেসরকারি শিক্ষকশিক্ষক জাতির পথিকৃৎ, মানুষ গড়ার কারিগর, জাতির বিবেক—এভাবে অনেক কথাবার্তা বিভিন্ন মহল থেকে প্রায়ই উচ্চারণ করা হয়। বলা হয়, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচিত হলেও বাস্তবে তা নেই। সবাই জানি, গত বছর বেসরকারি হাইস্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে শূন্যপদ ও সৃষ্টপদে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা এখন পর্যন্ত এমপিওভুক্ত হননি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও তাঁরা কোনো অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছেন না। এটাও সবার জানা যে এমপিওভুক্তির পরও তাঁরা যোগদান-পরবর্তী দীর্ঘ দেড়-দুই বছরের বকেয়া বেতনটাও পাবেন না। জানি না, এ ধরনের আইন বা নিয়ম কোন যুক্তিতে বহাল আছে। হাজার হাজার শিক্ষক অনাহারে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল আসছেন-যাচ্ছেন চাকরির খাতিরে।নতুন এমপিও কবে হবে, হবে কি না, তা-ও অনিশ্চিত। সরকার বলছে ফান্ডে টাকা নেই। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির নতুন তালিকা স্থগিত রেখেছে। তাহলে তাঁদের নিয়োগ কেনই বা দেওয়া হলো। একটা পদের জন্য প্রার্থীদের অনেক কাঠখড় পোড়াতে হয়, প্রচুর টাকাও ঢালতে হয় নিয়োগপ্রক্রিয়ার ফাঁদ পেরোতে। বিষয়টি দৃষ্টিকটু ও অমানবিক হলেও এটাই এখন প্রথাসিদ্ধ। হয়তো অল্প সময়ে এসব সমাধান করা সম্ভব নয়। তবু সাধারণ একজন ভুক্তভোগীর আবেদন ও দাবি, অন্তত এমপিওভুক্তির মাধ্যমে শূন্যপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেসরকারি পর্যায়ে বেতনভাতা প্রদান করে দুঃখ-দুর্দশা থেকে মুক্ত করুন। সেই সঙ্গে বকেয়া বেতনভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়ে সময়ের দাবিটা বাস্তবায়ন করুন।মোহাম্মদ শহীদুল্লাহময়মনসিংহ।গ্যাস চাইকুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে ১৩ জুলাই দেশের ২৫তম গ্যাসক্ষেত্র উদ্ভাবন করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স, যা মুরাদনগরবাসীর জন্য অত্যন্ত গৌরবের।এ গ্যাসক্ষেত্রটির ভূকম্পন জরিপে দেখা যায়, ভূপৃষ্ঠের প্রায় তিন হাজার মিটার গভীরতার মধ্যে দুটি স্তরে গ্যাস রয়েছে। ইতিমধ্যে নিচের স্তর থেকে গ্যাসপ্রবাহ ঘটিয়ে তা উৎপাদনযোগ্য বলে বিবেচিত হয়েছে।বিশেষজ্ঞদের মতে, নিচের স্তর থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট এবং ওপরের স্তর থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হবে। এর আগে মুরাদনগরের বাঙ্গুরায় কানাডীয় কোম্পানি নাইকো এবং আইরিশ কোম্পানি টাল্লো যৌথভাবে গ্যাস উৎপাদন করে চলছে। মুরাদনগরে অনেক সুযোগ-সুবিধা আছে, অনেক সম্ভাবনাময় একটি এলাকা। সরকার পরিকল্পিতভাবে এগোলে এ খাতকে উপযুক্তভাবে ব্যবহার করে দেশের সৃষ্ট সমস্যা সমাধান করা সম্ভব। এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও মুরাদনগরবাসী গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এ ব্যাপারে জ্বালানি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।আল আমিন মোল্লাবনানী, ঢাকা।