চি ঠি প ত্র
কেন ব্যবস্থা নিচ্ছে না?আমার এক আত্মীয় ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএড কোর্সে ভর্তি হয়ে কোর্স সফলভাবে সমাপ্ত করে অর্জিত সনদ জমা দিয়ে একটি বেসরকারি (এমপিওভুক্ত) মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বেতন স্কেল বৃদ্ধি করেন। সেই সূত্র ধরে আমিও ওই ইউনিভার্সিটিতে (নাম আপাতত গোপন রাখা হলো) ভর্তি হই। সম্প্রতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অর্জিত বিএড সনদ বর্তমানে বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার প্রদত্ত মাসিক বেতন, অর্থাৎ এমপিওভুক্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আমার জানা এ তথ্য কতটুকু সত্য, তা আমি জানতে আগ্রহী। আমি ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম, তাদের ইউনিভার্সিটিতে পরিচালিত বিএড শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বৈধ এবং সরকার ও ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) কর্তৃক অনুমোদনপ্রাপ্ত। এখন আমার প্রশ্ন, যেখানে সরকার এবং ইউজিসি বিএড শিক্ষা কার্যক্রমের বৈধতা দিয়েছে, সেখান থেকে অর্জিত সনদ কেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ক্ষেত্রে নিষিদ্ধ? অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির বিএড কার্যক্রম যদি অবৈধ হয়ে থাকে, তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন তাদের দ্বারা পরিচালিত বিএড শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করছে না?মো. জহিরুল ইসলামসহকারী শিক্ষক (ইংরেজি)গাজীপুর পুলিশ লাইনস স্কুল, গাজীপুর।