চি ঠি প ত্র
শিমুলগাছগ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন শিমুলগাছ। এটি এখন আর তেমন চোখে পড়ে না। একসময় গ্রামবাংলার পথেপ্রান্তরে সর্বত্রই এই গাছের দেখা মিলত। বাংলার পথেপ্রান্তরে ফাগুনের আগমনে নব সাজে সাজত শিমুলগাছ। সবুজ বনানীর ভেতর আগুনরাঙা শিমুল ফুল দেখে মন জুড়িয়ে যেত। অথচ জ্বালানি কাঠ, ইটভাটা ও ম্যাচ ফ্যাক্টরিতে ব্যাপকহারে ব্যবহার করায় গ্রামাঞ্চল থেকে ক্রমান্বয়ে উজাড় হয়ে যাচ্ছে শিমুলগাছ। কেবল সৌন্দর্য নয়, শিমুলগাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব। কিন্তু আমরা এই গাছকে সাধারণ মনে করে প্রয়োজনে-অপ্রয়োজনে কেটে ফেলছি। অন্য গাছের মতো এই গাছের কোনো যত্ন নেওয়া হয় না। অযত্ন আর অবহেলায় যে কটি গাছ বেড়ে ওঠে, তা-ও থাকছে না। অথচ মূল্যবান এই গাছটির কাঠ দিয়ে নির্মাণকাজে শাটারিংয়ের কাজ, ইটভাটা ও ম্যাচ ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। অন্যদিকে বালিশ, লেপ ও তোশক তৈরিতে শিমুল তুলার জুড়ি মেলা ভার। শিমুলগাছ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে বহু দিন বেঁচে থাকে। তাই শিমুলগাছ লাগানো দরকার। সরকারি ও বেসরকারিভাবে রাস্তার দুই পাশে বনজ ও ফলদ গাছ রোপণ করলেও শিমুলগাছ রোপণে নেওয়া হয় না কোনো কর্মসূচি। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে শিমুলগাছ রোপণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।সেশনজট!জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে এর শিক্ষার্থীদের কাছে এক মহাযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে বুঝি লাগাতার সেশনজট, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি। হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু চার বছরের অনার্স কোর্স শেষ করতে কেটে যায় মূল্যবান সাতটি বছর। আর ফল প্রকাশিত হতে সময় লাগে ন্যূনতম ছয় মাস। জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার জন্য বিকেন্দ্রীকরণ করার কথা বলা হচ্ছিল। কিন্তু বাস্তবে আমরা এর সুফল পাইনি। আমি ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে সবে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করলাম। ইতিমধ্যে আমি দেড় বছর হারিয়েছি। সেশনজটের ফলে সব শিক্ষার্থীর একই অবস্থা। বর্তমানে সেশনজট নিরসনের দাবিতে বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। যেকোনো সময় একটি সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ সমস্যার সমাধান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গতিশীল করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। মাহবুবুল হাসানভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।সিএনজি যাত্রীর প্রশ্নসদ্য সাবেক যোগাযোগমন্ত্রীর কথাবার্তা শুনে মনে হয় দায়িত্ব পালনে তিনি খুব সচেতন। এমতাবস্থায় একজন সাধারণ নাগরিক হিসেবে তাঁর কাছে আমার একটিই প্রশ্ন, মিটারযুক্ত সিএনজি অটোরিকশা মিটারে ভাড়ায় না যাওয়ার ব্যাপারে তিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি?খন্দকার আবদুর রাশেদসরাফতগঞ্জ লেনগেন্ডারিয়া, ঢাকা।